আজ না পারলে, কাল পারবেই
জীবনে এমন সময় আসে, যখন মনে হয় সব দরজা বন্ধ। যত চেষ্টা করি, ততই যেন দূরে সরে যায় সাফল্য। তখন নিজের উপরই রাগ হয়, নিজের ভাগ্যকে দোষ দিতে ইচ্ছে করে।কিন্তু একটা কথা মনে রেখো আজ তুমি কষ্টে আছো মানেই তুমি ভুল পথে নও।
যারা সত্যি কিছু করতে চায়, তারাই বেশি কষ্ট পায়। কারণ স্বপ্ন দেখার সাহস সবার থাকে না। বারবার পড়ে গিয়েও যারা উঠে দাঁড়ায়, তারাই একদিন আলাদা হয়ে ওঠে।
আজ না পারলে কাল পারবে, কাল না পারলে পরশু। সময় লাগতে পারে, কিন্তু চেষ্টা কখনো বৃথা যায় না। আল্লাহ কখনো কাউকে খালি হাতে ফেরান না,শুধু ধৈর্যের পরীক্ষা নেন।নিজের উপর বিশ্বাস রাখো। এই বিশ্বাসটাই একদিন তোমাকে এগিয়ে নেবে।ইনশাআল্লাহ, ভালো সময় আসবেই
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: মোটিভেশন
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...



