গান কভার:)- একাকী গভীর রাতে,তোমার কথা ভেবে।

in আমার বাংলা ব্লগlast year
একাকী গভীর রাতে,তোমার কথা ভেবে।
"বিনোদন প্রেমিকদের কে স্বাগতম"
1000063303.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

হ্যালো বন্ধুরা 💞

আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি যদিও অসুস্থ আগের থেকে এখন মোটামুটি ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। গান কভার:)- একাকী গভীর রাতে,তোমার কথা ভেবে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

  • গান :- একাকী গভীর রাতে তোমার কথা ভেবে।
  • গায়ক :- আসিফ আকবর।
  • গানের কথা :- প্রদীপ সাহা।
  • কভার :- @limon88.

গতকাল অফিসে থেকে আসার পর শরীরটা বেশ খারাপ। গতকাল পোস্ট করতে পারিনি। আজকে পোস্ট করতে চলে আসলাম। একদিন পোস্ট না করতে পারলে ভীষণ খারাপ লাগে। আশাকরি আপনারা সেটা ভালো করে বুঝতে পারেন। আজকে আমি পুরানো দিনের একটি গান কভার করার চেষ্টা করেছি। গানটি এক সময় বেশ জনপ্রিয় ছিলো। যেহেতু একটু অসুস্থ রয়েছি। হয়তো গান কভার আপনাদের সবার কাছে খারাপ লাগতে পারে। আমি আমার সর্বোচ্চ দিয়ে গানটি কভার করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। গানের লিংক নিচে শেয়ার করলাম। গানটি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার জন্য সবাই দোয়া করবেন যেনো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

ভিডিও লিংক:-

"ভিডিও লিংক ইউটিউব"

গানটির লিরিক্স:-

একাকী গভীর রাতে,তোমার কথা ভেবে
কিছুতেই ঘুম চোখে আসেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা

হৃদয়ের আছে যত চাওয়া
চাইলেই হয়না তো পাওয়া
সারাটা হৃদয় জুড়ে স্মৃতিরা কেঁদে মরে
পাইনা মনে শান্তনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা

কখনো ফিরে কি পাবোনা
হারানো তোমার ঠিকানা
সুখের পৃথিবী ছেড়ে যদি আমি যাই সরে
শেষ দেখা দেখে কি যাবেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা

একাকী গভীর রাতে,তোমার কথা ভেবে
কিছুতেই ঘুম চোখে আসেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানেনা
====THANK YOU====

"লিরিক্স লিংক"

পোস্টের বিবরণ:-
বিভাগগান পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়একাকী গভীর রাতে তোমার কথা ভেবে।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
কভার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkGmezcfkMzf7YZk2ezhsAasASMeUUfhzU87o8vQ1Jxtmfmdhn565aXDzs8EE26Qw8oYsxvmt5FLgNHXAb3TUYkZqKspJ4JpLBTn7oFwiCKVpHBjj7a8Er.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 last year 

দারুন একটা গান কভার করেছেন। গানটা বেশ সুন্দর। অনেকদিন পর এই গানটা শুনলাম। আপনি খুব সুন্দর ভাবে পুরো গানটা কভার করেছেন। আপনার কন্ঠে গানটা ভালোই লাগছিলো শুনতে। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আজকে আপনি অসাধারণ গান কভার করেছেন। "একাকী গভীর রাতে,তোমার কথা ভেবে।"এই গান অনেক আগের এবং সকলের কাছে খুবই জনপ্রিয়। আসিফ আকবর একজন জনপ্রিয় শিল্পী তার গান গুলো আমি মাঝে মধ্যে শুনি। আজকে আপনার খালি গলায় শুনে মনটা ভরে গেল। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

অনেক পছন্দের একটি গান আজকে আপনার গলায় শুনতে খুবই ভালো লাগলো।এই গানটা এক সময় পুরো বাংলাদেশ কাপাতো।এখনো এই গানটা কম বেশি সকলেই পছন্দ করে।আপনার কন্ঠে আমার প্রিয় এই গানটি শুনতে পেয়ে খুবই ভালো লাগলো।অনেক সুন্দর ভাবে গানটি কাভার করেছেন আপনি।

 last year 

এই গানটা আমার অনেক পছন্দের ৷ আগে প্রায় সময় এই গানটা শুনতাম আমি ৷ যদিও এখন খেয়াল করে গানটা শোনা হয় না , তবে হঠাৎ করে এই গানের সুর কানে আসলে ইউটিউবে গিয়ে আরো কয়েক বার শুনে আসি ৷ ভীষণ পছন্দের একটি গান কভার করেছেন ৷ আর দারুণ হয়েছে কিন্তু , বেশ ভালো গেয়েছেন ৲ ধন্যবাদ

 last year 

আসিফ আকবর বাংলাদেশের অন‍্যতম জনপ্রিয় একজন গায়ক। আমি ছোট থাকতে দেখতাম তার গানের জনপ্রিয় তা ছিল অনেক। সব জায়গাই তার গান বাজত। এই গানটা বেশ অনেক বার শুনেছি। চমৎকার কভার করেছেন ভাই। অসাধারণ লাগল আপনার কন্ঠে গানটা। ধন্যবাদ আপনাকে।।

 last year 

আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

আসিফ আকবরের গান গুলো শুনতে অনেক ভালো লাগে আমার। যদিও এই গানটি শোনা হয়নি আমার। আপনার কন্ঠে আসিফ আকবরের গান টি শুনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে গানটি কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

দারুন একটি গান কভার করেছেন ভাই। আসিফ আকবরের জনপ্রিয় একটি গান আপনার কন্ঠে শুনতে পেয়ে অনেক ভালো লাগলো।বেশ চমৎকারভাবে গানটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ ভাই আপনাকে চমৎকার একটি গান কভার করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের এই গানটি আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আপনি বেশ চমৎকার ভাবে গানটি কভার করেছেন। আপনার কন্ঠে গানটি শুনে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।