"কিছু গাছের ফটোগ্রাফি"
নমস্কার
কিছু গাছের ফটোগ্রাফি:
বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে পছন্দ করি।তেমনি আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে।আজকের পোস্টটি শেয়ার করবো নতুন কিছু ফটোগ্রাফি নিয়ে।যেগুলো কয়েকটি গাছের আর আমি এগুলো সংগ্রহ করেছি একটি বাচ্চাদের পার্ক থেকে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে, তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক---
এই পার্কটি হচ্ছে মেঘনা সাহা প্ল্যানেটারিয়াম।যেটি আমাদের ইউনিভার্সিটির পাশেই রয়েছে।আর এটি বাচ্চাদের সময় কাটানোর দারুণ একটি জায়গা।তবে বড়রা এখানে গিয়ে সময় কাটায়।তেমনি আমি ও আমার কয়েকজন বান্ধবী মিলে ওখানে ঘুরতে গিয়েছিলাম।যেখানে অনেকগুলো কাঠগোলাপ ফুলের গাছ ছিল।আর আমি ছবিটি খুব কাছ থেকে তুলেছিলাম।
এটি হচ্ছে সফেদা গাছ।এই ফল আমার কাছে ভীষণই প্রিয়।খুবই মিষ্টি ও রসালো ফল এটি।তাই পার্কের মধ্যে গাছটি দেখে ভালো লেগেছিল।আর তাতে গাছ ভর্তি সফেদাও ধরেছিলো।গাছটি মাটিতে নুয়ে পড়েছে।
এগুলো হচ্ছে অজানা কয়েকটি গাছ।পাম জাতীয় কোনো গাছ,যেগুলো পার্ক কিংবা স্কুল-কলেজের আঙিনাতে দেখা যায়।গাছের আকৃতি মোটা হতে থাকে।
এখানে বসার স্থান ছিল আর দোলনা ছিল।ছোট-বড় অনেকেই দোলনা চড়ছিলো।পাশেই বড় একটি রঙ্গন ফুলের গাছ ছিল।যেখানে লাল রঙের ফুলে ভরে গিয়েছিলো গাছটি।থোকায় থোকায় ধরে থাকা ফুলগুলো বেশ আকর্ষণীয় দেখতে।ছোটবেলায় এই ফুলের একটি করে পাপড়ি কেটে আমরা মধু খেতাম।
| আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন। |
|---|
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|






