প্রকৃতিও প্রকাশ করে অনেক কিছু || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, শীতের শেষে উষ্ণময় প্রকৃতি দারুণভাবে উপভোগ করার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ, আমিও এখন পর্যন্ত ভালো আছি এবং উষ্ণময় প্রকৃতি উপভোগ করার চেষ্টা করছি। যদিও এই প্রকৃতিটা কিছুটা উপভোগ্য কিন্তু তারপর ধীরে ধীরে সেটা হয়তো আমার জন্য অসহনীয় এবং যন্ত্রণাময় হয়ে উঠবে। আসলে শীতকাল আমার ভীষণ পছন্দ এটা হয়তো আপনারা সবাই জানেন, আবার গরম কাল কিংবা উষ্ণ প্রকৃতি আমি একদমই পছন্দ করি না, এটা আমার জন্য ভীষণ কষ্টের।

তবে শীতের শেষে যখন প্রকৃতি কিছুটা উষ্ণময় হয়ে উঠে, রোদ্রময় প্রকৃতির সাথে একটু বেশী গরম থাকে, সেটা কিছুটা সহনীয় মনে হয় আমার নিকট। একটা নির্দিষ্ট সময়ে শীতের প্রকোপে থাকা এবং তারপর ধীরে ধীরে সেখান হতে বের হয়ে আসাটা অবশ্যই সহনীয় কিছু। কিন্তা তারপর যখন ধারাবাহিক গরম পড়তে শুরু করে, বিশেষ করে গরমের সাথে সাথে যখন লোডশেডিং বেড়ে যায়, তখন আর উপভোগ্য নামন বিষয়টিকে খুঁজে পাওয়া যায় না। হৃদয় ও মনের অবস্থা স্বাভাবিক রাখাটা অনেক বেশী কষ্টকর হয়ে যায় তখন।

IMG_20260110_133502.jpg

একটা বিষয় খেয়াল করে দেখুন, অসময়ে কিংবা অসময়ে নানা কারণে আমাদের দুর্বলতাগুলো যেমন প্রকাশ পেয়ে যায় ঠিক তেমনি সিজন পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির মাঝে থাকা নানা অসঙ্গতিও প্রকাশ পেয়ে যায়। শীতের সিজনে নদীগুলোর দৃশ্য দেখুন, নদীর চারপাশে থাকা প্রকৃতিগুলো দেখুন, সেখানে কিছুটা অসঙ্গতি লুকিয়ে থাকে। বিশেষ করে যখন নদীর পানি কমতে থাকে তখন ভেতরের নোংরাগুলো বাহিরে চলে আসে।

IMG_20260110_133557.jpg

IMG_20260110_133523.jpg

বর্ষার প্রকৃতি যেমন একটু বেশী সতেজ থাকে, তখন খুব বেশী পরিমানে বৃষ্টিপাত হয়। যার কারণে নদীতে প্রচুর পানি থাকে, উপরে ভেসে থাকা কচুরীপানা। ফলশ্রুতিতে নদীর তলদেশে থাকা নানা কিছু দেখা যায় না। তাছাড়া নদীর পানিও অনেকটাই স্বচ্ছ কিংবা কোথায় কোথায় ঘোলাটে থাকে। বাস্তবতা হলো, সময়ের সাথে সাথে অনেক কিছু যেমন বের হয়ে আসে, ঠিক তেমনি অনেক কিছুই নিদারুণভাবে প্রকাশিত হয়ে যায়।

IMG_20260110_133504.jpg

IMG_20260110_133558.jpg

আমরা যেমন নিজেদের বিষয়গুলোকে নানাভাবে ঢাকার চেষ্টা করি, সমস্যাগুলোকে সমাধান না করে বরং আড়ালে রাখার চেষ্টা করি। অনেকটাই উপরের দিক হতে ফিটফাট থাকার চেষ্টা করি। কিন্তু ভেতরে থাকা সমস্যাগুলোর সঠিক সমাধানের চেষ্টা করি না। কিন্তু একটা নির্দিষ্ট সময় শেষে, নানা কিছুর প্রভাবে আমাদের সেই দুর্বলতাগুলো কিংবা সমস্যাগুলো ঠিক প্রকাশিত হয়ে যায়, যা আমাদের অনেক বেশী অপ্রস্তুত করে দেয়।

তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬ইং।
লোকেশনঃ সাভার, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.30
JST 0.058
BTC 71433.25
ETH 2196.58
USDT 1.00
SBD 0.53