সতেজ প্রকৃতির রূপ || Original Photography

in আমার বাংলা ব্লগ4 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। একটু বাড়তি প্রেসার নিয়ে অফিসের কাজে ব্যস্ত আছি। সত্যি বলতে মাঝে মাঝে অনাকাংখিতভাবে অনেক সহজ কিছুও আমাদের জন্য অনেক বেশী কঠিন হয়ে দাঁড়ায়। হ্যা, এখানে বিষয়টি যতটা না কঠিন থাকে তার চেয়ে বেশী কঠিন থাকে চারপাশের পরিবেশ বা পরিস্থিতি। ঠিক এই কারণেই হয়তো সহজসাধ্য বিষয়টিও অনেক বেশী কঠিন হয়ে যায়।

আমরা চাইলেও অনেক ক্ষেত্রে এমন পরিবেশ কিংবা পরিস্থিতি হতে বের হয়ে আসতে পারি না, অবশ্য কম বেশী আমরা সবাই সেই চেষ্টায় কোন কমতি করি না। কিন্তু যেহেতু বিষয়টি পরিস্থিতির উপর অনেকাংশে নির্ভরশীল থাকে, সেহেতু পরিবেশ পরিবর্তন কিংবা পরিস্থিতির উন্নতি না ঘটা পর্যন্ত আমরা সেখান হতে বের হয়ে আসতে পারি না, এটা বেশ জটিল একটা বিষয়। তবে আমরা চাইলে এমন পরিস্থিতির বদলে সুন্দর একটা পরিবেশের মাঝে প্রবেশ করতে পারি, সেখানে কোন বাধা থাকবে না।

নেচার (2).jpg

প্রকৃতি ও পরিবেশ এখানে কোন বাধা হয়ে দাঁড়ায় না বরং মানুষের তৈরী পরিবেশটাই মূলত আমাদের জন্য বেশী কষ্টদায়ক হয়ে থাকে। আর এই ক্ষেত্রে চারপাশের পরিবেশ কখনো আমাদের জন্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় না বরং আমাদের মানসিকভাবে আরো বেশী সুন্দর ও সতেজ রাখার ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে, আমরা চাইলেই তাই এমন পরিবেশে গিয়ে একটু সতেজ হতে পারি।

অথচ এই কাজটাই আমরা সবচেয়ে কম সময় করে থাকি, কারণ আমাদের কাছে তাৎক্ষনিক প্রাপ্তিটা অনেক বেশী বড়, তাই আমরা সতেজ ও চঞ্চলতায় ফিরে না গিয়ে বরং নগদ কিছু প্রাপ্তির আশায়, যন্ত্রণার আড়ালে থেকে কাজ করতে বেশী পছন্দ করি। কিন্তু দীর্ঘ মেয়াদের জন্য এটা আমাদের বেশী ক্ষতি করে থাকে, মানসিক শক্তিকে একদমই নষ্ট করে দিতে পারে। সুতরাং এই বিষয়েও আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন।

নেচার (3).jpg

নেচার (4).jpg

প্রকৃতির সুন্দর ও সতেজ কিছু দৃশ্য আজকেও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এগুলো শুধু দৃশ্য নয়ং বরং আমাদের জন্য এক সস্তা ঔষধ, শুধু সস্তা নয় বরং কার্যকরি একটা ঔষধ। কিন্তু আমাদের যে একটা বড় দোষ আছে, আর সেটা হলো সস্তায় কিছু পেলে আমরা সেটার প্রতি একদমই আকর্ষণবোধ করি না, কি নির্মম বাস্তবতা!

নেচার (1).jpg

তারিখঃ মার্চ ২২, ২০২৬ইং।
লোকেশনঃ মানিকগঞ্জ, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

I really love how you've woven the theme of nature photography throughout your post, it's a beautiful way to break the ice and connect with your audience. Your words and photos are a perfect blend of soothing and inspiring! 🌿💚