প্রকৃতির উজ্জ্বলতা || Original Photography

in আমার বাংলা ব্লগ9 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। গরমের উষ্ণতার সাথে সন্ধি করে চঞ্চল থাকার চেষ্টা করছি। আসলেই প্রকৃতি ও পরিবেশ নিয়ে আমরা অনেক কথাই বলে থাকি কিন্তু প্রকৃত কারণটা নিয়ে কখনো আলোচনা করার চেষ্টা করি না। কারণ আমরা যেখানে নিজেদের দোষ খুঁজে পাই সেখানে আমরা খুব কমই আলোচনা করার চেষ্টা করি, বরং যেখানে অন্যদের দোষ পাওয়ার সম্ভাবনা থাকে সেটা নিয়েই বেশী আলোচনা করতে পছন্দ করি। দারুণ আজব বৈশিষ্ট্যের অধিকারী আমরা হি হি হি।

তবে প্রকৃতির কিছু সুন্দর জায়গা এখনো আছে, যেখানে কোলাহল কিংবা জনবসতির অতো বেশী হয় নাই, যার কারণে প্রকৃতির সৌন্দর্য কিছুটা এখনো সেখানে অবশিষ্ট আছে। তবে খুব বেশী সময়ের জন্য সেটা থাকবে এমনটা হয়তো বলতে পারছি না। কারন আমাদের চোখ কিংবা দৃষ্টিপাত সেখানেই থাকে, সেখানকার পরিবেশ একটু বেশী সুন্দর ও সতেজ। যেখানে দূষণের মাত্রাটা এখনো কম আছে। তাই সেখানে দ্রুত আমরা ছুটে যাই এবং দূষণের প্রতিযোগিতায় মেতে উঠি নিদারুণভাবে।

nature (3).jpg

এটা এখন বাস্তব সত্য, সবুজ ও সতেজ জায়গাগুলো এখন একটু বেশী আক্রান্ত হচ্ছে তুলনামুলকভাবে। কারণ সেই জায়গাগুলো মানুষের পছন্দ, খুব দ্রুত সেখানে আবাসন প্রতিষ্ঠানও সুবিধা করতে পারে। আসলে চাহিদা বেশী হওয়ার কারণে নিয়মের কোন তোয়াক্কা থাকে না সেখানে। এমন একটা জ্বলন্ত প্রমান হতে পারি আমাদের উত্তরার দিয়াবাড়ি, জ্বী দিয়াবাড়ির বর্তমান চিত্র দেখলেই আপনি সেটা অস্বীকার করতে পারবেন না।

যেহেতু শুরু হতেই আমি এই জায়গাটায় একটু বেশী যাতায়াত করেছি। আমার বাড়ি হতে খুব বেশী দূরে না, আবার এই বেড়িবাঁধের পথটাও বেশ নিরিবিলি ছিলো। যানজটমুক্ত হওয়ার কারণে এই পথে একটু বেশী যাতায়াত করেছি আমি। তো শুরুর সেই দৃশ্যগুলোর সাথে বর্তমান দৃশ্যগুলোর আকাশ পাতাল একটা পার্থক্য এখন বেশ স্পষ্ট, এর কারণ সেটাই যেটা আমি একটু আগে উপরের শুরুতে বর্ণণা করেছি।

nature (2).jpg

প্রকৃতি হয়তো প্রকৃতির মতোই থাকতে পছন্দ করে, প্রকৃতি হয়তো প্রকৃতির মতো করেই সবটা রঙিন করে । কিন্তু আমরা সেটা সহ্য করতে পারি না, আমাদের মানসিকতা এবং স্বার্থের বিষয়টি এখানে খুব বেশী ব্যাকুলতা প্রকাশ করে। তারপর ধীরে ধীরে প্রকৃতির সেই ‍উজ্জ্বলতা কিংবা রঙিন রূপটি বিলিন হতে শুরু করে, একটা সময় পুরনো সেই নষ্ট পরিবেশের আবহ তৈরী হতে থাকে, ধীরে ধীরে দূষণে ডুবতে শুরু করে।

nature (1).jpg

তারিখঃ এপ্রিল ৮, ২০২৬ইং।
লোকেশনঃ বিরুলিয়া, ঢাকা
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Congratulations @hafizullah! Your post has been upvoted by @supportive. In addition, accounts that delegate to us may receive a daily vote on one post worth approximately 11x their delegated SP, along with nearly 7% APR paid daily.