প্রকৃতি অভিজ্ঞতার নতুন অধ্যায় || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রকৃতি ও পরিবেশের ভিন্নতার সাথে নিজেকেও মাঝে মাঝে পরিবর্তন করার চেষ্টা করছি। যদিও সময় ও সুযোগ কোনটাই আমার সঙ্গি না কখনো বরং মাঝে মাঝে তাদেরকেও নিজের এক অজানা শত্রু মনে হয়। সত্যি বলতে পরিস্থিতি অনুকূলে এর সুন্দর উদাহরণ খুব কম সময়ই আমি কাছ হতে দেখতে পেয়েছি। বরং বেশীর ভাগ সময়ই প্রকৃতির প্রতিকূলের পরিবেশ দেখে অভ্যস্থ হয়েছি এবং সেখান হতে কিভাবে বের হতে হয় সেটাকে আয়ত্ব করেছি।

একটা বিষয় আমি দারুনভাবে বিশ্বাস করি আর সেটা হলো প্রকৃতি প্রতিনিয়ত আমাদের দারুণ সব অভিজ্ঞতা অর্জন করার পথ প্রসস্ত করে দেয় এবং সেখান হতে অনেক শিক্ষণীয় বিষয় আমাদের সম্মুখে এনে দেয়। আমি আরো একটা বিষয় বিশ্বাস করি আর সেটা হলো যে সমস্যার সমাধান আমার দ্বারা সম্ভব সেটাই আমার কাছে বার বার ফিরে আসবে, আর যেটা অসম্ভব সেটা আসলেও ঠিক নিজস্ব নিয়মে আবার ফিরে যাবে। বাস্তবতার এই বিয়ষটি একটু চেক করে দেখুন তো, আবার সাথেও এমনটা বার বার হয়েছে কিনা? আমার মনে হয় আমাদের সবার সাথেই এমনটা হয়ে থাকে।

IMG_20260207_114244.jpg

সুতরাং প্রকৃতির কঠিন রূপ কিংবা অনির্ধারিত আঘাতে বিষণ্ণ না হয়ে বরং আমাদের সেটাকে শক্তভাবে মোকাবেলা করার মানসিকতা তৈরী করতে হবে। যদি আঘাত দেখেই ভেঙ্গে পরি, যদি আঘাতে নিজের অবস্থান শক্ত করতে না পারি, তাহলে মোকাবেলা হবে কিভাবে আর প্রতিযোগিতায় টিকে থাকবো কিভাবে? ঠিক এটাই হচ্ছে আমাদের সাথে, দিন শেষে আমরা অবস্থান যেমন পরিবর্তন করতে পারছি না, ঠিক তেমনি নিজেদেরকেও পরিবর্তন করতে পারছি না।

IMG_20260207_114235.jpg

IMG_20260207_114231.jpg

শীতের শেষের এই সময়টায় প্রকৃতি একটু ভিন্ন রকম হয়ে থাকে, বিশেষ করে পাতাগুলো শুকিয়ে অনেকটাই ঝড়ে যায়। গাছের কাণ্ডগুলো শুধুমাত্র দাঁড়িয়ে থাকে, সবুজের সতেজতা একদমই খুঁজে পাওয়া যায় না। সময়ের শেষে আমাদের জীবনেও এমনটা হয়ে থাকে, অনেক ক্ষেত্রেই আমরা নিজেরাও শুকিয়ে যাই, নির্জীব হয়ে রই এবং চঞ্চলতা নিদারুণভাবে হারিয়ে যায়। প্রকৃতির সাথে আমাদেরও একটা দারুণ মিল রয়েছে এখানে।

IMG_20260207_114240.jpg

তবে এটা যেমন স্বল্প সময়ের জন্য ঘটে থাকে, কাণ্ডগুলো যেমন আবার পুনরায় সবুজ পাতায় সেজে উঠে এবং চারপাশের প্রকৃতির নতুন রূপ ফুটে উঠে। সময়ের সাথে সাথে যেমন অবস্থার পরিবর্তন ঘটে, সবুজের সজীবতা যেমন আবার ফিরে আসে, আমাদের জীবনের সুখকর ঢেউগুলোও অনেকটা এমন, সময়ের সাথে সাথে যেমন পাল্টে যায় ঠিক তেমনি আবার উত্তাল হয়ে উঠে। আশা করছি ফটোগ্রাফিগুলো উপভোগ করেছেন।

তারিখঃ ফেব্রুয়ারী ০৭, ২০২৬ইং।
লোকেশনঃ মানিকগঞ্জ, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

আপনি প্রকৃতির সাথে মানুষের জীবনের যে মিল খুঁজে পেয়েছেন, তা সত্যিই ভাবনার খোরাক যোগায়। প্রতিকূল পরিস্থিতিকে শত্রু না ভেবে সেখান থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর যে মানসিকতার কথা আপনি বলেছেন, তা আমাদের মতো নতুন ইউজারদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। শীতের রিক্ততার পর যেমন বসন্তের নতুন পাতা গজায়, তেমনি আমাদের জীবনের কঠিন সময়গুলোও যে স্থায়ী নয়, এই ইতিবাচক বার্তাটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। চমৎকার ফটোগ্রাফি এবং এমন প্রেরণামূলক লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমাদের পাশে থেকে আমাদের কেও মনের ভাব প্রকাশ করার মত সুযোগ করে দিবে আমরা এই আশাবাদী ❤️🌸

Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.047
BTC 66930.72
ETH 1949.07
USDT 1.00
SBD 0.50