প্রজাপতির ফটোগ্রাফি || Original Photography

in আমার বাংলা ব্লগ21 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সুন্দর মানসিকতা নিয়ে আরো বেশী চঞ্চল থাকার চেষ্টা করছি। আর সেই ক্ষেত্রে দারুণভাবে সহযোগিতা করছে আমার বাড়ির সবজি বাগান। কারণ আজকাল প্রকৃতির সুন্দর রূপ কিংবা সজীবতা উপভোগ করতে চাইলে গ্রামীন প্রকৃতির মাঝে যেতে হয়, শহরের মাঝে খুব একটা তেমন সুযোগ পাওয়া যায় না। আর যাদের বাড়িতে একখন্ড সবুজ সবজি বাগান আছে, তারা হয়তো সেটা বাড়িতে বসেই সুযোগ সৃষ্টি করতে পারেন।

আমার বিষযটি ঠিক তেমনই, আজকে সকালে ঘুম হতেই উঠেই খালি পায়ে কিছুটা সময় সবজি বাগানে হেঁটেছি, ঘাষ হালকা ভেজা ছিলো তাই দারুণ সতেজ ও একটা অনুভূতি অনুভব করেছি। ঘাসের উপর কিছুটা সময় হাঁটা, তারপর বাগানের সবজি গাছগুলোর একটু পরিচর্যা করা, সত্যি দারুণ একটা মুহুর্ত নিঃসন্দেহে। এটার সুযোগ ছিলো আমার, তাই হয়তো উপভোগ করতে পেরেছি। কিন্তু যাদের এমন সুযোগ নেই, তারা হয়তো বাড়িতে বসেই সেটা উপভোগ করতে পারবেন না। এমন সুযোগ পাওয়ার মানে হলো নিজেকে আরো বেশী চাঙ্গা রাখার সুযোগ পাওয়া।

IMG_20260424_140151.jpg

তবে হ্যা, প্রকৃতির মাঝে যে শুধু সজীবতা কিংবা সবুজ দৃশ্যাবলী থাকে তেমনটা ভাবা কিন্তু ঠিক না বরং প্রকৃতির মাঝে প্রকৃতির নিজস্ব বাস্ততন্ত্রের হাজারও উপকরণ থাকে, হয়তো আমরা সবগুলো তেমনভাবে দেখতে পাই না, হয়তো আমরা সবগুলো উপকরণ তেমনভাবে উপভোগ করতে পারি না, কিন্তু এগুলো যে আছে সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। আমি যখন বাগানে প্রবেশ করি তখন খুব মনোযোগ দিয়ে চারপাশটা দেখার চেষ্টা করি।

IMG_20260424_140146.jpg

IMG_20260424_140147.jpg

এমন অসংখ্যা পোকামাকড় আমি দেখেছি, যা হয়তো আগে কখনো তেমনভাবে দেখার সুযোগ পাইনি, অথবা পেলেও সেগুলোর প্রতি মনোযোগ দেয়ার সুযোগ তৈরী হয় নাই। কিছু দিন আগে তেমন কিছু দৃশ্য শেয়ার করেছিলাম, সেগুলো অবশ্য আপনাদের সকলের নিকট ভীষণ পরিচিত। আর সেগুলো হলো প্রজাপতি, অনেক রকমের প্রজাপতি আমার সবজি বাগানে আসে, সব সময় সেগুলোর ফটোগ্রাফি করতে পারি না, কারণ দ্রুত আবার উড়ে চলে যায়।

IMG_20260424_140153.jpg

IMG_20260424_140156.jpg

তবে মাঝে মাঝে ঠিক সুযোগ পেয়ে যাই, আজকে তেমন কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি অবশ্য সবচেয়ে বেশী ফটোগ্রাফি করেছি প্রজাপতি আর ড্রাগনফ্লাই এর, নানা রকমের ছোট-বড় অসংখ্য ড্রাগনফ্লাই এর দৃশ্য আমি উপভোগ করেছি এবং ফটোগ্রাফি করেছি। সবুজ প্রকৃতির সাথে সুন্দর ও সতেজ দৃশ্যাবলী সত্যি আমাদের হৃদয়কে দারুণভাবে সতেজ করে তুলতে পারে।

তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬ইং।
লোকেশনঃ সাভার, ঢাকা
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png