প্রকৃতির সতেজ রূপ || Original Photography

in আমার বাংলা ব্লগ18 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতাগুলোকে আগলে রাখার চেষ্টা করছি, জীবনের গতিশীলতাকে ধরে রাখার চেষ্টা করছি এবং সম্পর্কগুলোর বন্ধন আরো দৃঢ় করার চেষ্টা করছি। সব কিছুর পেছনে একটা যুক্তি থাকে, একটা কিন্তু থাকে, কিছু কিছু হয়তো আমরা সবার সাথে শেয়ার করি, আবার কিছু কিছু আমরা আড়াল করে রাখি, যা হয়তো কখনো প্রকাশ পায় না।

বাস্তবতায় আমরা কখনো খুব চঞ্চল আবার কখনো কখনো খুবই একাকী, অনেক কিছু থেকেও মনে হয় কিছুই নেই। জীবনের গতি সত্যি অনেকটা সমুদ্রের স্রোতের সাথে তুলনা করা যায় । কারণ কখন কোথায় কিভাবে এর গতি পাল্টে যাবে, সেটা হয়তো কেউ অনুমান করতে পারে না। যদিও বাতাসের গতিবেগ দেখে সমুদ্রের স্রোতের একটা অনুমান কিংবা কল্পনা করা যায় কিন্তু জীবনের ক্ষেত্রে সেটাও সম্ভব না। একটা সংশয় কিংবা সন্দেহ নিয়ে এগিয়ে যেতে হয় আমাদের, যেখানে থাকে অস্পষ্টতার নির্মম ছায়া।

প্রকৃতি (1).jpg

প্রকৃতি (3).jpg

যাইহোক, জীবন হয়তো জীবনের নিয়মে চলতে থাকবে, সময়ে কিংবা অসময়ে সেখানে প্রাসঙ্গিক কিংবা অপ্রাসঙ্গিক কিছুর উপস্থিতিতে অস্থিরতার ছায়া বাড়তে থাকবে। কিন্তু আমাদের এর মাঝেই এগিয়ে যাওয়ার চঞ্চলতা খুঁজে নিতে হবে, জীবনের ব্যাকুলতাকে আড়ালে রেখে হৃদয়ের শীতলতাকে আকঁড়ে ধরতে হবে। কারণ বেঁচে থাকতে হলে সবটা মেনে নিয়েই এগিয়ে যেতে হবে, টিকে থাকতে হলে সম্পর্কগুলোর মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে। প্রকৃতি এবং ভালোবাসা, কোনটাই বাদ দেয়া যাবে না।

হয়তো সম্পর্কের যন্ত্রণা আমাদের নিদারুণভাবে কষ্ট দিবে, হয়তো ভালোবাসার অনুভূতি আমাদের সর্বদা চঞ্চল রাখতে পারবে না কিন্তু তবুও আমাদের গতিশীল থাকতে হবে। সতেজ ও নির্মল থাকার চেষ্টায় গতিশীল থাকতে হবে, সবুজের সমারোহে জীবনের প্রাণ চঞ্চলতা ফিরিয়ে আনতে হবে, সম্পর্কের মায়া কিংবা ভালোবাসার মোহ বিচক্ষণার সাথে ছড়িয়ে দিতে হবে। হয়তো অনেক কিছু ঘটবে আবার কিছুই ঘটবে না, কিন্তু বিচলিত হয়ে থেমে যাওয়া যাবে না।

প্রকৃতি (4).jpg

সবুজের সুন্দর পরিবেশে, গ্রামীণ প্রকৃতির নির্মর সৌন্দর্যে মুগ্ধতা নিয়ে, হারিয়ে গিয়েছিলাম কিছু সময়ের জন্য। মাঝে মাঝে মনে হয় যন্ত্রণাগুলোকে যদি এভাবে নির্মল ও সতেজ করা যেতো, তাহলে মনের মাঝে থাকা অস্থিরতাগুলো মুহুর্তের মাঝেই হারিয়ে যেতো, মানসিক চাপের যে অস্থিরতা সেটা আর সতেজ হওয়ার সুযোগ পেতো না। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা যত বেশী বিষন্ন হই ঠিক ততো বেশী প্রকৃতি হতে দূরে সরে যাই।

প্রকৃতি (2).jpg

লোকেশনঃ মানিকগঞ্জ, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png