গ্রামীণ প্রকৃতির সতেজ দৃশ্য || Original Photography by @hafizullah
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রকৃতির নির্মলতার সাথে হৃদয়ের সংযুক্তি বাড়িয়ে আরো বেশী চঞ্চল থাকার চেষ্টা করছি। ঈদের ছুটি শেষ করে কর্ম জীবনে পুনরায় ব্যস্ত হওয়ার চেষ্টা করছি। অবশ্য দীর্ঘ ছুটির কারণে অফিসের কাজের চাপ কিছুটা বেশী আছে এখনো, আরো কিছু দিন এর রেশ থাকবে সেটাও নিশ্চিতভাবে বলা যায়।
দেখুন, প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে একটা নিয়ম থাকে আর সেটা হলো দীর্ঘ ছুটির কারণে যে কাজগুলো পেন্ডিং হয়ে যায় সেগুলোকে পরবর্তীতে দ্রুততম সময়ের মাঝে সমন্বয় করে নিতে হয়। কখনো কখনো অফিসের সময়ের বাহিরেও অতিরিক্ত সময় কাজ করতে হয়। আসলে সব সময় যে অফিস কাজ করতে বাধ্য করে সেটা কিন্তু নয় বরং মাঝে মাঝে কাজের চাপ আমাদের মানসিকতাকে পরিবর্তন করে দেয় এবং কাজগুলোকে শেষ করতে ।
আজ গ্রামীন প্রকৃতির সুন্দর ও সতেজ কিছু দৃশ্য শেয়ার করবো। যা হয়তো আমাদের কাছে একদম সাধারণ দৃশ্য কিন্তু এর মাঝেও দারুণ কিছু লুকিয়ে আছে। প্রকৃতির নির্মলতার দৃশ্যগুলো আমাদের মানসিকতাকে দারুণভাবে প্রভাবিত করে এবং হৃদয়ের মাঝে এক ধরণের চঞ্চলতা তৈরী করে দেয়। আমি অন্তত এটা বহুবার অনুভব করেছি এবং যত বারই প্রকৃতির সান্নিধ্যে গিয়েছি ততবারই সেটা উপলব্ধি করেছি।
দেখুন সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টে যায় সত্য কিন্তু কিছু কিছু বিষয় আবার একদমই পাল্টে যায় না বরং সর্ব সময় সেটা একই অবস্থায় থাকে, সেটার প্রভাব কিংবা আকর্ষণ একই অবস্থায় থাকে। আর সেটার উৎকৃষ্ট উদাহরণ হতে পারে, সবুজ ও সতেজ এই গ্রামীণ প্রকৃতির দৃশ্যাবলী। একই বিষয় কিংবা একই দৃশ্য, আপনার বার বার দেখবেন, বার বার আকৃষ্ট হবেন।
সত্যি এটা দারুণ একটা ম্যাজিকাল বিষয়, দারুণ একটা নির্মল বিষয়, সময়ের সাথে সাথে আপনি পরিবর্তন হয়ে যাবেন, আপনার আমার চারপাশের প্রকৃতি পাল্টে যাবে কিন্তু সবুজের সেই চিরন্তর আকর্ষণ কিংবা সতেজতা সেটা কিন্তু কখনো পাল্টে যায় না কিংবা যাবে না। আশা করছি আজকের সুন্দর দৃশ্যগুলো আপনারা উপভোগ করেছেন।
তারিখঃ মার্চ ১৮, ২০২৬ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR








