সতেজতার আড়ালে অস্থিরতা || Original Photography
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। পায়ের ব্যথাটা আবার বাড়তে শুরু করেছে। সত্যি বলতে বিগত কয়েক দিনের প্রচন্ড জ্যামের কারণে গাড়িতে বসে থাকতে খুব কষ্ট হয়েছিলো। বিশেষত এই রকম অতিরিক্ত জ্যাম যখন শুরু হয় তখনই পায়ের ব্যথাটা বেড়ে যায়। আমাদের দেশের বাসগুলোর সীটগুলোতো আবার বেশ রাজকীয়, যার কারণে দীর্ঘ সময় বসে থাকা মানে যন্ত্রণার সাথে সখ্যতা গড়া।
এমনিতে প্রকৃতি তার মতো করে যন্ত্রণা দিচ্ছে তার সাথে সেটা দ্বিগুন করে দিচ্ছে আমাদের মানুষ সৃষ্ট এই জ্যামের অস্থিরতা। মাঝে কিছুটা সময় একটু ভালো ছিলাম ঘুরে বাড়িতে আসতাম বলে, এখন সেই দিকেও বেশ যানজট লাগতে শুরু করেছে। মানে আমাদের গরীবের বাঁচার কোন উপায় থাকবে না, এদিকে না হলে সেদিকে সব দিকেই এখন এমন খারাপ অবস্থা। কি আর করার, এভাবে আমাদের জীবন এগিয়ে নিয়ে যেতে হবে।
একটা সময় প্রকৃতির সুন্দর সতেজতা কিংবা সকালের স্নিগ্ধ পরিবেশ দারুণ একটা ভালো লাগা কাজ করতো কিন্তু এখন সেই অবস্থাও নেই। একটু খুলে বলছি, আগে সকাল সকাল বাসা হতে বের হলে সুন্দর ও সতেজ পরিবেশে দ্রুত অফিসে আসতে পারতাম কিন্তু এখন সাড়ে ছয়টায় বাসা হতে বের হলেও সেই যানজটের যন্ত্রণায় ভোগতে হচ্ছে, সুতরাং বুঝতেই পারছেন কতটা জটিল অবস্থায় আছি।
সবাই চিন্তা করে একটু সকাল সকাল বের হলে দ্রুত অফিসে পৌঁছাতে পারবো যানজটের যন্ত্রণা হতে রক্ষা পাবো, কিন্তু এখন সেই উপায়ও নেই। সেদিন এক ড্রাইভার বললেন তার এক যান্ত্রি আছে উনি ভোর পাঁচটা পঞ্চাশ এ গাড়িতে উঠেন, যাতে আরো দ্রুত নিরিবিলি পরিবেশে যাতায়াত করতে পারেন। কিন্তু আমাদের মতো মানুষদের তো সেই সুযোগও নেই।
সকালে উঠলেই তো আর হবে না, তার সাথে প্রাসঙ্গিক আরো অনেক কিছু আছে সেগুলোর প্রতিও খেয়াল রাখতে হয়। যাইহোক, প্রকৃতি হয়তো তার নিজস্ব গতিতে চলবে সেখানে আমাদের কিছুই করার নেই। কিন্তু মানুষ সৃষ্ট যে জটিলতা তৈরী হচ্ছে সড়কে সেটা হয়তো নিজস্ব গতিতে চলবে না, দেখা যাক কতটা সহ্য করতে পারি আমরা।
তারিখঃ আগষ্ট ০৭, ২০২৬ইং।
লোকেশনঃ মানিকগঞ্জ, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR









যানজট আর পায়ের ব্যথার মধ্যে প্রতিদিন যাতায়াত করা সত্যিই খুব কষ্টকর। আপনার শারীরিক কষ্টের কথা শুনে খারাপ লাগলো। এত ব্যস্ততা ও অস্থিরতার মধ্যেও প্রকৃতির সুন্দর ছবিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। নিজের শরীরের খেয়াল রাখবেন এবং দ্রুত সুস্থতা কামনা করি!