গ্রামীণ প্রকৃতির সতেজ দৃশ্য || Original Photography
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতাগুলোকে আরো বেশী সতেজ ও শীতল রাখার চেষ্টা করছি। কারণ এখন বৃষ্টিময় প্রকৃতি সেই সুযোগটা আরো বেশী করে দিচ্ছে। আমি মোটামুটি বৃষ্টির প্রেমিক বলতে পারেন, সেই ছোটবেলা হতেই হি হি হি। স্কুল ফাঁকি দিয়ে কত ভিজেছি বৃষ্টিতে, আর ফুটবলের কথা নাই বললাম, কারণ এটা কম বেশী সবাই খেলে থাকে। বৃষ্টিময় প্রকৃতির মাঝে ফুটবল খেলার আনন্দটাই অন্য রকম। অবশ্য এখন সেই সুযোগ খুব একটা নেই বললেই চলে।
সে যাইহোক, প্রকৃতি মানেই বিশাল কিছুর সুযোগ, চাই সেটা বৃষ্টিময় প্রকৃতির সাথে হোক কিংবা সবুজের সান্নিধ্যে হোক। প্রকৃতি সব সময়ই আমাদের জন্য দারুণ কিছু চঞ্চলতা তৈরীর সুযোগ করে দেয়, প্রকৃতি সর্বদা আমাদের হৃদয়ের সতেজতা তৈরীতে দারুণভাবে ভূমিকা পালন করে থাকে। অবশ্য এর জন্য সুন্দর পরিবেশ কিংবা সতেজ প্রকৃতির সান্নিধ্য পাওয়াটা বেশী জরুরী। এখন আপনি যদি কৃত্রিম প্রকৃতির মাধ্যমে একটা বাগান তৈরী করেন এবং তার মাঝে সারাদিন বসে থাকেন, তাহলে মোটেও আপনার হৃদয়ে শীতলতা আসবে না।
আপনি ভুলেও প্রকৃতির সেই সতেজ সজীবতা উপভোগ করতে পারবেন না। আমাদের জন্য এই উদাহরণটা সবচেয়ে বেশী কার্যকর। কারণ আমরা এখন আধুনিক প্রকৃতির মাঝে আছি, আধুনিক প্রযুক্তি সহায়তা নিয়ে সব কিছুর মাঝে আমরা কৃত্রিমত্তা ঢুকিয়ে দিয়েছে। সব কিছুর আদলে নকল কিছু তৈরীর চেষ্টা করছি। যার প্রভাবে প্রকৃতি হতে অনেক বেশী দূরে সরে যাচ্ছি, প্রকৃত বিষয়ের স্বাদ হতে অনেক বেশী সরে যাচ্ছি, আর সেটাই আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাড়িয়েছে। হয়তো সৌন্দর্য প্রকাশে কিংবা নিজেকে আধুনিক রূপে প্রতিষ্ঠা করতে সক্ষম হচ্ছি।
কিন্তু প্রকৃতপক্ষে আসল কিছুর স্বাদ বাদ দিয়ে নকল কিছুর পিছনে ছুটে বেড়াচ্ছি। আমরা আধুনিক হয়েছি সত্য কিন্তু প্রকৃতপক্ষে সেই আধুনিকতার কোন মূল্য নেই, যদি সেখানে প্রকৃতির কোন ছোঁয়া না থাকে, যদি সেখানে সতেজ নিঃশ্বাস নেয়ার ব্যবস্থা না থাকে, যদি সেখানে মানসিক চাপ হতে মুক্ত হওয়ার কোন উপায় না থাকে। অনেকটা সেই রকম একটা অবস্থানে আমরা বসবাস করছি, যেখানে সব কিছু আছে কিন্তু নেই প্রকৃতির সেই সতেজ বাতাস, নেই প্রকৃতির সেই সান্নিধ্য যা হৃদয়ে চঞ্চলতা সৃষ্টি করতে পারে, ব্যাকুলতার মাধ্যমে সতেজ করে তুলতে পারে।
আধুনিক এই সভ্যতা আমাদের অনেক কিছু দিয়েছে সত্য, কিন্তু আমাদের প্রকৃত স্বাদ হতে অনেক দূরে ঠেলে দিয়েছে, আমাদের স্বাদ নষ্ট করে দিয়েছে, আমাদের সম্পর্কগুলোর মাঝে সন্দেহ তৈরী করে দিয়েছে, আর এর সাথে সাথেই আমরা ধীরে ধীরে যান্ত্রিক হয়ে যাচ্ছি। জীবনের আসল স্বাদ বিনষ্ট হতে হতে আমরাও কেমন জানি রক্ত মাংসের মানুষ হতে, কাঠের মানুষে পরিণত হয়ে যাচ্ছি। এই উন্নতি কিংবা আধুনিকা আমাদের কি কাজের?
তারিখঃ মার্চ ২২, ২০২৬ইং।
লোকেশনঃ মানিকগঞ্জ, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR






