এক দপ্তরে একনাগাড়ে তিন বছরের বেশি নয়।

in #news8 years ago

imagesuh.jpg

সরকারি চাকুরেদের এক দপ্তরে একনাগাড়ে তিন বছরের বেশি রাখা যাবে না। কিন্তু শিক্ষা প্রশাসনে শতাধিক কর্মকর্তা বছরের পর বছর বিভিন্ন দপ্তর ও সংস্থায় চাকরি করছেন। শিক্ষার গুরুত্বপূর্ণ দপ্তর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), ঢাকা শিক্ষা বোর্ড এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরেই (ডিআইএ) তিন বছরের বেশি সময় ধরে থাকা কর্মকর্তা অন্তত ৬১ জন। তাঁদের কেউ কেউ ৯ বছর থেকে ২০ বছর ধরে আছেন।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিসহ (নায়েম) অন্য দপ্তরগুলোতেও এ রকম বেশ কিছু কর্মকর্তা-কর্মচারী আছেন, যাঁদের অধিকাংশই শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। অন্যান্য পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীও আছেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, নীতিমালা অনুযায়ী বদলির সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ চলছে। দুদকের তালিকা অনুযায়ীও ব্যবস্থা নেওয়া হবে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.050
BTC 67534.54
ETH 1959.42
USDT 1.00
SBD 0.52