শুভ নববর্ষ - ১৪৩৩
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তবে পুরোপুরি সুস্থ নই। বলতে পারেন আংশিক সুস্থ এবং আংশিক অসুস্থ হি হি হি। যাইহোক, আগের থেকে অনেকটাই ভালো আছি নিশ্চিত করছি। সুস্থতা কিংবা অুসস্থতা সবই আল্লাহ পাকের ইচ্ছা এবং আমাদের জন্য দারুণ একটা পরীক্ষা, যদিও আমরা বরাবরের মতোই এই পরীক্ষায় উর্ত্তীণ হতে পারি না। পারলেও সেটার সংখ্যা খুবই কম, যা হিসেবের মাঝে আসে না।
আজ ১৪ই এপ্রিল, ২০২৬ এটা আমরা সবাই জানি এবং ঠিকঠাক হিসেব রাখি, এখানে ভুলের কোন সম্ভাবনা নেই, থাকারও কোন আশঙ্কা নেই। কিন্তু সমস্যাটা যেখানে থাকতে পারে সেটা হলো আজ ১ লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ। হয়তো বিশেষ ঢাকঢোল কিংবা আয়োজনের কারণে, অথচা সরকারী ছুটির কারণে আমাদের সবার হিসেবের মধ্যে আজকের দিনটি রয়ে গেছে। কিন্তু বাংলা সনের অন্যান্য যে কোন মাসের কিংবা দিনের হিসেব আমাদের জিজ্ঞেস করলে কয়জন সেটা বলতে পারবো?
নিঃসন্দেহে অধিকাংশরাই আমরা বলতে পারবো না কারণ সেটা আমাদের হিসেবের মাঝে থাকে না, আমরা দরকারীও মনে করি না। বরং আমাদের হিসাবের মাঝে থাকা ইংরেজি মাস ও তারিখের হিসেব। যে কোন সময়ে কিংবা মুহুর্তের মাঝে আমাদের জিজ্ঞেস করলেও সেটা তাৎক্ষণিকভাবে বলে দিতে পারবো। আমরা হয়তো অনেকেই শুধু তারিখ নয় বরং মাসের নামগুলোও ঠিক মতো বলতে পারবো না।
আবার কেউ কেউ বলতে পারলেও সেটার সঠিক সিরিয়াল অনুযায়ী বলতে পারবে না বরং আগের টা পিছনে কিংবা পিছনেরটা আগে বলে দিবে। এই হলো আমাদের বাঙালিদের বর্তমান অবস্থা, আরো অনেক দিকই আছে যেখানে আমাদের অবস্থান খুবই দুর্বল আর নাম্বার দিতে গেলে বেশীর ভাগই আসবে শূন্য। কিন্তু তার কারণটা কি? কারণ হলো আমরা আধুনিক হয়ে গেছি, এসব হিসেবকে এখনো সেকেলে মনে করছি, এগুলো পুরান হয়ে গেছে আমাদের জন্য।
অথচ এইগুলো যে আমাদের শিকড়, আমাদের অস্তিত্ব সেটা বুঝতেই পারছি না। আমি বাঙালি, বাঙালি হিসেবে গর্ববোধ করি, বাংলা নিয়ে পুরো বিশ্বে অংহকার করতে পারি। কিন্তু বাংলা সত্তাকে বুকে ধারণ করতে পারি না। এখানেই আমরা হেরে গেছি, আধুনিক সভ্যতা কিংবা শিক্ষার কাছে নয় বরং আমাদের মানসিকতার কাছে আমরা হেরে গেছি, বাংলা হতে অনেক দূরে সরে গেছি। পরিবর্তন আসুক আমাদের চিন্তা ও মানসিকতায়, শুভ নববর্ষ সবাইকে।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




