অরিগ্যামি পোস্ট:- // পেপার দিয়ে চকলেটের প্যাকেটের অরিগ্যামি তৈরি //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সুন্দর পোস্ট নিয়ে।

IMG20240712120131-01.jpeg

প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি সুন্দর একটি পোস্ট নিয়ে। আশা করি আমার আজকের পোস্টটি আপনাদের ভালো লাগবে।আজকে আপনাদের সাথে পেপার দিয়ে তৈরি সুন্দর একটি অরিগ্যামি শেয়ার করবো।পেপার দিয়ে তৈরি যেকোনো ধরনের অরিগ্যামি দেখতে খুব সুন্দর লাগে।

বিশেষ করে রঙিন পেপার ব্যবহার করে যদি কোনো কিছু তৈরি করা হয় তাহলে দেখতে আরো বেশি চমৎকার লাগে। আজকে আমি পেপার দিয়ে সুন্দর চকলেটের প্যাকেটের অরিগ্যামি তৈরি করেছি।আমি খুব সহজ পদ্ধতিতে এই অরিগ্যামিটি তৈরি করেছি। পেপার দিয়ে কোনো কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। পেপার দিয়ে এভাবে অরিগ্যামি তৈরি করতে অনেক সময়ও ধৈর্যের প্রয়োজন হয়। তবে ধৈর্য নিয়ে কাজটি শেষ করার পর দেখতে অনেক চমৎকার লাগে।আজকে আমি সাদা রঙের পেপার ও সাইন পেন ব্যবহার করে সুন্দর এই অরিগ্যামিটি তৈরি করেছি। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে এই পেপার দিয়ে চকলেটের প্যাকেটের অরিগ্যামি তৈরি করলাম।

পেপার দিয়ে চকলেটের প্যাকেটের অরিগ্যামি তৈরি

IMG20240712115819-01.jpeg

IMG20240712120008-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.পেপার
২.সাইন পেন
৩.গাম
৪.কাঁচি
৫.জেল পেন

IMG20240712113945.jpg

ধাপ-১:

প্রথমে সাদা রঙের একটি পেপার নিয়েছি।পেপারটির দুই পাশে লাল রঙের সাইন পেন দিয়ে চিত্রের মতো করে দাগ দিয়ে নিব।

IMG20240712114020.jpgIMG20240712114300.jpg
ধাপ-২:

এরপর কালো রংয়ের সাইন পেন দিয়ে পেপারের মাঝখানে সুন্দর একটি হার্ট সেপ অঙ্কন করবো।অংকন করা হার্ট সেপের মাঝে লাল রঙের সাইন পেন দিয়ে লাল রং করে নিব।

IMG20240712114429.jpgIMG20240712114501.jpg
ধাপ-৩:

এরপর উপরে ও নিচের দিকে ছোট সাইজের দুইটি হার্ট সেপ অঙ্কন করে নিব। এবং বড় হার্ট সেপের মাঝে জেল কলম দিয়ে ইংরেজি লেটারে (Love) লাভ লিখে নিব।

IMG20240712114621.jpgIMG20240712114709.jpg
ধাপ-৪:

এরপর চিত্রের মতো করে কাগজটিতে চতুর্ভুজ আকৃতির শেপ দিয়ে নিব। এবং গামের সাহায্যে সুন্দরভাবে চারপাশ লাগিয়ে নিব।

IMG20240712114801.jpgIMG20240712114836.jpg
IMG20240712114946.jpgIMG20240712115512.jpg
ধাপ-৫:

এখন কাঁচির সাহায্যে চকলেটের প্যাকেটের দুই পাশে কেটে সুন্দর নকশাটি তৈরি করে নিব।

IMG20240712115654.jpg

ধাপ-৬:

তৈরি হয়ে গেল সুন্দর একটি চকলেটের প্যাকেটের অরিগ্যামি। একইভাবে আমি নীল রঙের সাইন পেন দিয়েও সুন্দর একটি চকলেটের প্যাকেটের ডিজাইন করে নিয়েছিলাম।

IMG20240712120141.jpg

ফাইনাল আউটপুট:
IMG20240712115836.jpgIMG20240712120020.jpg
IMG20240712115946.jpgIMG20240712120041.jpg

IMG20240712120122-01.jpeg

চকলেটের প্যাকেটের অরিগ্যামি তৈরি করার পর দেখতে অনেক সুন্দর লাগছিল। আপনাদের কাছে আমার আজকে শেয়ার করা পোস্টটি কেমন লেগেছে তা মন্তব্যে জানাবেন।আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীঅরিগ্যামি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

এ কথা ঠিক যে এমন অরিগ্যামি করার জন্য বেশ সময়ের প্রয়োজন। তবে আপনি কিন্তু সুন্দর করে আপনার অরিগ্যামিটি করেছেন। আমার কাছে বেশ লেগেছে আপু। আপনি আবার সুন্দর করে আপনার পোস্টটি উপস্থাপনাও করেছেন। ধন্যবাদ আপু এমন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি করা অরিগ্যামিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কাগজ দিয়ে চকলেটের প্যাকেটের অরিগ্যামি তৈরির পদ্ধতিটি বেশ ভালো লাগলো এবং খুব সুন্দর হয়েছে আপনার এই অরিগ্যামিটি।খুব সুন্দর ভাবে ধাপে ধাপে তুলে ধরাতে আরও বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপু ভালো থাকবেন ।

 2 years ago 

আমি তৈরি করা অরিগ্যামিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

অনেক সুন্দর ভাবে দুটি চকলেট এর প্যাকেট তৈরি করেছেন আপু। প্যাকেট দুটি দেখতে ভীষণ ভালো লাগছে। ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago (edited)

আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

চকলেটের প্যাকেটের অরিগ্যামি অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক পরিশ্রম করে দারুন চকলেটের প্যাকেটের অরিগ্যামি তৈরি করেছেন। অনেক সুন্দর হয়েছে আপু। আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, আপু।

 2 years ago 

পেপার দিয়ে চকলেটের প্যাকেটের অরিগ্যামি তৈরি করেছেন আপু মনে হচ্ছে অরিজিনাল চকলেট। দেখে বোঝার উপায় নেই যে এটা কাগজের তৈরি শুধুই। ভীষণ চমৎকার সুন্দর করে দক্ষতার সাথে চকলেটের অরিগ্যামি ধাপে ধাপে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর অরিগ্যামি তৈরি করলেন আপনি রঙ্গিন কাগজ দিয়ে। এত সুন্দর চকলেট দেখে তো মনে হচ্ছে বাস্তব কিছু দেখতেছি। বিশেষ করে আপনি কালারগুলো খুব সুন্দর ভাবে ম্যাচিং করতে পেরেছেন। জাস্ট আমার কাছে অসাধারণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আমি তো প্রথমে মনে করেছিলাম এটা হয়তো সত্যিকারের চকলেটের প্যাকেট হবে। কিন্তু পরে ভালোভাবে দেখে বুঝতে পারলাম এটা আপনি নিজের হাতে কাগজ দিয়ে তৈরি করেছেন। এরকম ভাবে পেপার দিয়ে চকলেটের প্যাকেট আমিও অনেকবার তৈরি করেছি। চকলেটের প্যাকেট এর মধ্যে কালার করার কারণে এবং লাভগুলো অঙ্কন করার কারণে আরো সুন্দর লাগছে দেখতে। অনেক বেশি কিউট দেখতে লাগছে আপনার তৈরি করা এই চকলেটের প্যাকেটগুলো।

 2 years ago 

কথাটি ঠিক বলেছেন রঙিন পেপার কেটে কিছু বানালে দেখতে বেশ চমৎকার লাগে। আজকে আপনি পেপার দিয়ে খুব চমৎকারভাবে চকলেটের প্যাকেটের অরিগ্যামি তৈরি করেছেন। তবে চকলেটের পাইকেট এর উপরে লাভ চিহ্ন দেওয়ার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। ধৈর্য ধরের চমৎকার দুটি চকলেটের প্যাকেটের অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

কাগজ দিয়ে চকলেট প্যাকেটের অরিগাম তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো৷ খুব সুন্দর ভাবে আপনি এই প্যাকেট এর অরিগামি তৈরি করেছেন এবং একের পর এক প্যাকেটের অরিগামিগুলো যেভাবে এখানে তৈরি করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একইসাথে এটি তৈরি করতে আপনি অনেক সময় দিয়েছেন এবং অনেক কষ্টও করেছেন যা দেখে বোঝা যাচ্ছে৷

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 66966.64
ETH 1938.56
USDT 1.00
SBD 0.39