আর্ট :- অসাধারণ একটি প্রজাপতির পেইন্টিং।

in আমার বাংলা ব্লগlast year

IMG-20250522-WA0016.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি অসাধারণ একটি প্রজাপতির পেইন্টিং করলাম।

আজকে একটি‌ প্রজাপতির পেইন্টিং করলাম। যদি এই পেইন্টিংটা অনেক আগে করেছিলাম। আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। আমি যখনই পেইন্টিং করতে বসি তখনই খুঁজতে থাকি নতুন কি করা যায়। তখন খুঁজতে খুঁজতে এরকম একটা পেইন্টিং করার আইডিয়া আসলো। বিশেষ করে এই পেইন্টিং এর মধ্যে দিয়েছি একটা ফুলের উপরে প্রজাপতি বসার দৃশ্য। যেটা আমরা মাঝেমধ্যেই কিন্তু দেখতে পাই। বিশেষ করে আমাদের ছাদের উপরে একটা ফুলগাছ রয়েছে। সেখানে কিন্তু দেখি মাঝে মধ্যেই খুব সুন্দর সুন্দর প্রজাপতি এসে বসে। এই দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তেমনি আমার এই পেইন্টিং ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি এক্রোলিক কালার ব্যবহার করেছি। এক্রোলিক কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20250522-WA0015.jpg

আঁকার উপকরণ

• আঁকার বোর্ড
• এক্রোলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বোর্ড নিলাম। এরপর আমি এর মধ্যে নীল এবং আকাশী কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20250426-WA0046.jpg

ধাপ - ২ :

এরপর আমি এর মধ্যে হালকা এবং আরো একটু কালো কালার দিয়ে কয়েকটা ফোঁটা ফোঁটা দাগ দিয়েছিলাম।

IMG-20250426-WA0047.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি নিচের অংশে একটা খুব সুন্দর ফুল এঁকে নিলাম। এখানে আমি ফুলের মধ্যে হালকা গোলাপি কালার এবং একটু গাঢ় কালারের কম্বিনেশন দিয়েছি।

IMG-20250426-WA0048.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি ফুলের উপরের অংশে প্রজাপতি আঁকা শুরু করি। এখানে আমি প্রজাপতি ডানার একটা অংশ কালার করে নিলাম।

IMG-20250426-WA0049.jpg

ধাপ - ৫ :

এরপরে প্রজাপতির ডানার মধ্যে কালার করে নিলাম।

IMG-20250426-WA0050.jpg

ধাপ - ৬ :

এরপর আমি সাদা কালার দিয়ে প্রজাপতির ডানার মধ্যে ফোঁটা দিয়ে আরো একটু হাইলাইট করে নিলাম।

IMG-20250426-WA0051.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20250522-WA0015.jpg

IMG-20250522-WA0016.jpg

IMG-20250522-WA0017.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

অসাধারণ একটি প্রজাপতির চমৎকার পেইন্টিং করেছেন আপু আপনি। পেইন্টিং টি দেখতে এতটাই বেশি সুন্দর হয়েছে যে মুহূর্তেই নজর কেড়ে নেবে সকলের। পেইন্টিংটির কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ। পেইন্টিং করার প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আপু আপনি আমাদের মাঝে। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

বিভিন্ন রকম পেইন্টিং করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

 last year 

সত্যি অসাধারণ একটি পেইন্টিং করেছেন আপু। ফুলের উপরে বসে আছে প্রজাপতি। মনে হচ্ছে অরিজিনাল প্রজাপতি বসে আছে আর আপনি তা ফটোগ্রাফি করেছেন। ধাপে ধাপে ফুলের উপরে বসে থাকা প্রজাপতির পেইন্টিং পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আমার এই পেইন্টিংটা চমৎকার সুন্দর হয়েছে শুনে ভালো লাগলো।

 last year 

সুন্দর সুন্দর এই ধরনের আর্ট গুলো অঙ্কন করতে এবং আর্টগুলো দেখতে দুটোই আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনি আজকে একটা পেইন্টিং করেছেন। অনেক সুন্দর করে এটার মধ্যে সবকিছুই এঁকেছেন আপনি। আমার কাছে সবকিছু দেখতে অসম্ভব ভালো লেগেছে। কালার গুলো এত সুন্দর ভাবে করেছেন যে দারুণভাবে ফুটে উঠেছে। যে কারো কাছে ভালো লাগবে আপনার করা এই আর্ট।

 last year 

নিখুঁতভাবে আর ধৈর্য ধরে পুরোটা সম্পূর্ণ করার চেষ্টা করেছি।

 last year 

আপনার হাতে আর্ট করা প্রতিটি দৃশ্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে অসাধারণ একটি প্রজাপতির পেইন্টিং আর্ট করেছেন। আপনার আর্ট করা প্রজাতির পেইন্টিং টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

অসাধারণ একটা পেইন্টিং করতে পেরে খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকেও।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-05-24-16-01-19-08_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

সত্যি অসাধারণ হয়েছে আপনার প্রজাপতির পেইন্টিংটি। অনেক সুন্দর ভাবে আপনি বিভিন্ন রঙের ব্যবহার করে এত সুন্দর একটি প্রজাপতি ফুল এবং চারপাশের পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং দক্ষতা তুলনাহীন। এত সুন্দর একটি প্রজাপতির পেইন্টিং করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 last year 

সুন্দর করে পুরো পেইন্টিংটা ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। ভালো লাগলো দাদা আপনার মন্তব্য।

 last year 

বাহ আপু আপনি তো খুব চমৎকার পেইন্টিং করেছেন। আপনার প্রজাপতির পেইন্টিং দেখে সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো। মনে হচ্ছে প্রজাপতি ফুল থেকে মধু সংগ্রহ করছে। খুব সুন্দর করে চমৎকারভাবে প্রজাপতির পেইন্টিং করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

হ্যাঁ প্রজাপতি ফুলের থেকে মধু সংগ্রহ করছে এরকমটাই লাগছে।