আর্ট :- একটা কাঁচের গ্লাসের উপর নতুন টেকনিক করে পেইন্টিং করলাম।

in আমার বাংলা ব্লগ10 months ago

IMG-20250328-WA0009.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি একটা কাঁচের গ্লাসের উপর নতুন টেকনিক করে পেইন্টিং করলাম।

আসলে কাঁচের গ্লাসের উপর পেইন্টিং করলে কিন্তু ভালই লাগে। কিন্তু এখানে পেইন্টিং করা অনেক বেশি কঠিন বলে আমার মনে হয়। তবে আমি অনেক আগে এরকম একটা ভিডিওতে দেখেছিলাম এইভাবে পেইন্টিং করতে। তাই ভাবলাম আমিও পেইন্টিং করি। এখানে আমি প্রথমে খাতার মধ্যে পেন্সিল দিয়ে একটা ডিজাইন করে নিলাম। তারপর গ্লাসটা বসিয়ে উপরের অংশে আমি কালো রং দিয়ে পেইন্টিং করলাম। তবে কালো রংটা শুকানোর পরে আমি উপরের অংশে। ওই নীল হলুদ এবং লাল কালার গুলো দিয়ে রং করে নিলাম। আর গ্লাসটা যখন বিপরীত দিকে ঘুরালাম আমি নিজেই সত্যি অবাক হয়ে গেলাম। দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল। এই বিপদের দিকের পেইন্টিং আইডিয়াটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে আমি কালো রংটা শুকানোর জন্য বেশিক্ষণ অপেক্ষা করিনি। তাই জন্য একটু এলোমেলো হয়ে গেল। তবে আশা করি তারপরেও আমার কাছে ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20250328-WA0008.jpg

আঁকার উপকরণ

• কাঁচের গ্লাস
• অ্যাক্রলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG20240509085748.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি খাতার মধ্যে পেন্সিল দিয়ে একটা দৃশ্য এঁকে নিলাম। এরপর এর উপরে গ্লাসটা বসিয়ে দিলাম। এরপর আমি কালো রং দিয়ে আঁকা শুরু করি।

IMG-20250328-WA0033.jpg

ধাপ - ২ :

আমি এখানে কিছুটা কালো রং দিয়ে নিচের অংশের ঘরবাড়ি গুলো এঁকে নিলাম।

IMG-20250328-WA0034.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি উপরের অংশে কিছু তার এবং পাখি এঁকে নিলাম।

IMG-20250328-WA0035.jpg

ধাপ - ৪ :

এরপর আমি ঘরের পাশে একটা গাছের ডালপালা এঁকে নিলাম।

IMG-20250328-WA0036.jpg

ধাপ - ৫ :

এরপরে আমিও পরের অংশে নীল এবং আকাশী কালার দিয়ে কিছুটা রং করে নিলাম।

IMG-20250328-WA0037.jpg

ধাপ - ৬ :

এরপর আমি নিচের অংশে হলুদ এবং লাল কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20250328-WA0038.jpg

ধাপ - ৭ :

রং গুলো একটু শুকানোর পর আমি বিপরীত দিকটা উঠিয়ে দেখলাম। অসাধারণ একটা পেইন্টিং হয়েছে।

IMG-20250328-WA0039.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20250328-WA0008.jpg

IMG-20250328-WA0009.jpg

IMG-20250328-WA0007.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 10 months ago 

আপনার কাজগুলো যতই দেখি ততই মুগ্ধ হই আপু।এত সুন্দর আপনার প্রতিভা যা দেখে প্রশংসা না করে পারলাম না। কিভাবে এত চমৎকার আইডিয়া বের করেছেন। খুবই সুন্দরভাবে আর্ট টি করেছেন। তাও আবার কাঁচের গ্লাসের উপর। খুবই নিখুঁতভাবে আর্ট টি উপস্থাপন করেছেন। যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 10 months ago 

এত নিখুঁতভাবে করতে পেরে অনেক ভালো লেগেছে এই আর্ট।

 10 months ago 

Screenshot_2025-04-24-09-58-25-98_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 10 months ago 

Screenshot_2025-04-24-10-04-38-52_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 10 months ago 

Screenshot_2025-04-24-10-22-23-87_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

 10 months ago 

আপনার আইডিয়া দেখে মুগ্ধ হয়ে গেলাম। গ্লাসের উপর খুব সুন্দর দৃশ্য পেইন্টিং করেছেন। কালার কম্বিনেশন সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ভালো লাগলো আজকের দৃশ্য দেখে। ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং করে শেয়ার করার জন্য।

 10 months ago 

আমার এই আইডিয়া দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

এরকম সুন্দর পেইন্টিংগুলোর প্রশংসা যতই করবো না কেন ততই খুব কম হয়ে যাবে। সব সময় আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর পেইন্টিং করেন। যেগুলো দেখলে চোখ একেবারে জুড়িয়ে যায়। সব সময়ের মতো আজকেও সুন্দর একটা পেইন্টিং করলেন দেখে অনেক ভালো লাগলো। কালার কম্বিনেশন টা অনেক বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে। যে এই পেইন্টিংটি দেখবে সে জাস্ট মুগ্ধ হয়ে যাবে।

 10 months ago 

কাচের গ্লাসে করা এই আর্ট দেখে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ তোমাকে।

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.29
JST 0.047
BTC 66647.64
ETH 1984.89
USDT 1.00
SBD 0.51