কাগজ দিয়ে স্নোফ্লেক্স ডিজাইন তৈরী।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করবো। আজকের ডাই টি হলো রঙিন কাগজ কেটে স্নোফ্লেক্স ডিজাইন তৈরী করা। কাগজের স্নোফ্লেক্স হল এক ধরণের কাগজের কারুকাজ। যা একটি তুষারকণার উপর ভিত্তি করে তৈরি করা হয়। এই ডিজাইনগুলো তৈরি করতে আমার অনেক বেশি ভালো লাগে। আগে বিভিন্ন বিয়ে বাড়ি কিংবা অনুষ্ঠানে রঙিন কাগজ দিয়ে এই ধরনের স্নোফ্লেক্স ডিজাইন তৈরি করে বাড়ি এবং বাড়ির আশেপাশে সাজানো হতো। কিন্তু সেইটার চলন এখন তেমন একটা নাই। তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই সুন্দর ডাইটি তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।



IMG_20240501_075630_387@-1816949456-01.jpeg



আজ আমি রঙিন কাগজ দিয়ে এই স্নোফ্লেক্স ডিজাইন তৈরী করতে যে সকল উপকরণ ব্যবহার করেছি এবং কিভাবে ডিজাইনটি তৈরি করেছি তার প্রত্যেকটি স্টেপ পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করছি।



উপকরণ সমূহ :

• রঙিন পেপার
• কলম
• কেঁচি

IMG_20240501_073909_526@-66373208-01.jpeg



ধাপ-১

প্রথমে একটি A4 সাইজের পেপার কোণাকুণি ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর পেপারটির বাড়তি অংশটুকু কেঁচির সাহায্যে কাটিং করে নিয়েছি।

IMG_20240501_074128_420@2074801141-01.jpegIMG_20240501_074203_482@1291836463-01.jpeg
ধাপ-২

এখন পেপার টি সুন্দর মতো ভাঁজ কর‍তে হবে। সেজন্য প্রথমে পেপারটির এক কোণা এক সাইডে ভাঁজ দিবো এবং অপর কোণা অপর সাইডে ভাঁজ দিয়ে নিবো।

IMG_20240501_074322_178@-1776286511-01.jpegIMG_20240501_074426_594@1390457812-01.jpeg
ধাপ-৩

এখন ভাঁজ দেওয়া পেপারটির মাঝ বরাবর আরও একটি ভাঁজ দিব।

IMG_20240501_074459_226@1107420442-01.jpeg

ধাপ-৪

এই পর্যায়ে পেপারটির ভাঁজ সম্পূর্ণ কম্পলিট হলো। তাই পেপারটির বাড়তি অংশটুকু কেঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিব।

IMG_20240501_074526_676@425598874-01.jpeg

ধাপ-৫

এখন পেপারটির উপর কলম দিয়ে পছন্দ অনুযায়ী একটি ডিজাইন আঁকিয়ে নিব।

IMG_20240501_074916_231@-1644907398-01.jpeg

ধাপ-৬

ডিজাইন থেকে যে অংশটুকু বাদ দিয়ে দিব সেই অংশটুকুর উপর কলম দিয়ে কয়েকটি এক্সট্রা রেখা টেনে দিবো।

IMG_20240501_075052_656@-1057411761-01.jpeg

ধাপ-৭

এখন ডিজাইন অনুযায়ী পেপার কাটিং টি করে নিব।

IMG_20240501_075352_202@-1555185809-01.jpeg

সর্বশেষ ধাপ

পেপার কাটিং করা সম্পূর্ণ হলে পেপারের ভাঁজ গুলো আস্তে আস্তে খুলে ফেলতে হবে। এই কাজটি সাবধানে করতে হবে যাতে পেপারটি ছিড়ে না যায়। এখানে পেপারটি ছিড়ে গেলে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটি নষ্ট হয়ে যাবে।

IMG_20240501_075352_202@-1555185809-01.jpegIMG_20240501_075539_416@1578957023-01.jpeg
IMG_20240501_075552_367@209774961-01.jpegIMG_20240501_075606_502@-1940844578-01.jpeg


আউটপুট

IMG_20240501_075644_942@257574360-01.jpeg



এটাই আজকের তৈরি রঙিন কাগজের স্নোফ্লেক্স ডিজাইন। আশা করি আপনাদের কাছে আজকের এই ডিজাইনটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

গ্রামের বিয়েতে এখনো বাসর ঘর কিংবা ক্ষীর আসনে এইগুলোর প্রচলন রয়েছে।খুবই সুন্দর লাগে আমার কাছে এগুলো দেখতে।অনেক সুন্দর হয়েছে এটা প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

 2 years ago 

গ্রামের বিয়েতে এখনো বাসর ঘর কিংবা ক্ষীর আসনে এইগুলোর প্রচলন রয়েছে।

পুরনো দিনের ঐতিহ্য এখনো কেউ কেউ ধরে রেখেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ কেটে খুবই চমৎকার একটি ডিজাইন তৈরি করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে করা ডিজাইনগুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে।খুবই আকর্ষণীয় একটি ডিজাইন উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট করার জন্য।

 2 years ago 

ডিজাইনটি সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি। আপনাদের কাছে ভালো লেগেছে এটাই আমার মূল প্রাপ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

স্নোফ্লেক্স ডিজাইন গুলো সাদা রঙের কাগজ দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগে দেখতে। তবে আপনি রঙিন কাগজ দিয়ে তৈরি করেছেন। এটাও খুব সুন্দর লাগছে দেখতে। ডিজাইনটা বেশ দারুন হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কাগজের নকশা তৈরি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছেও স্নোফ্লেক্স ডিজাইন সাদা কাগজ দিয়ে তৈরি করলে দেখতে বেশি সুন্দর লাগে । ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

ইউনিক একটি পোস্ট দেখতে পারলাম আপনার এই পোষ্টের মধ্য দিয়ে। কাগজের এমন জিনিস তৈরি করা আমি কখনো দেখিনি। নিজেও কখনো তৈরি করিনি। অনেক সুন্দর হয়েছে এবং নতুন একটা বিষয় ধারণা পেয়ে গেলাম। কাগজের এই ডিজাইন টা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি হয়তো নতুন সেজন্য এরকম পোস্ট আগে দেখেননি। তবে এই কমিউনিটিতে অনেকেই এই ধরনের পোস্ট করে থাকে আপু। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ! স্নোফ্লেক্স ডিজাইনটা সুন্দর হয়েছে তো আপু। এগুলো একটু সাবধানে করতে হয়। নয়তে ডিজাইনটাই পরিবর্তন হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।