ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।
এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ১ :
এটি হচ্ছে বুটের ডালের ফুলের ফটোগ্রাফি। বর্তমান সময় গ্রামাঞ্চলে বিভিন্ন ধরনের ডাল চাষ করা হয়। আর এই সময় কিন্তু ডালের মধ্যে ফুল আসলো এবং কিছু কিছু ডাল গাছগুলো শুকনো হয়ে গেল। আমি কিন্তু বিগত কিছুদিন আগে ঘুরতে গেলাম। কখন কিন্তু জমিগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ডাল গাছ দেখতে পেলাম। আর আমি ওইখান থেকে এই ডালের ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আজকে আমি বুটের ডালের ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ২ :
এটি হচ্ছে গ্রামের রাস্তার ফটোগ্রাফি। গ্রামের রাস্তাগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর কিন্তু রাস্তার দুই পাশে কিন্তু বিভিন্ন ধরনের গাছ দেখা যায় এবং জমি দেখা যায়। এ কারণে গ্রামে রাস্তাগুলো সৌন্দর্য অসাধারণ। বলতে গেলে গ্রামের সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্য দুটো একসাথে উপভোগ করা যায়। কিছুদিন আগে আমি বাজারে যাওয়ার সময় আমার হাজবেন্ডের সাথে তখন আমি এই রাস্তার ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৩ :
এটি হচ্ছে গাঁদা ফুলের ফটোগ্রাফি। গাঁদা ফুল গুলো আমাদের সবার পরিচিত। এ ফুলগুলো সৌন্দর্য যেমন এবং এই ফুলগুলো ঘ্রাণ অসাধারণ। আর এই ফুলগুলো কিন্তু শীতকাল আসলে বেশি দেখা যায়। আবার বিভিন্ন অনুষ্ঠানে মালা বা কিছু অতিথি আসলে এই ফুলগুলো ব্যবহার করা হয়। আর এই ফুল গাছগুলো যত্ন নিলে মোটামুটি ভালোই ফুল ফুটে। আবার অতিরিক্ত গরম পড়লে এ ফুল গাছগুলো মারা যায়। অনেকদিন আগে আমি আমাদের বাড়ি থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে গাঁদা ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।






