গ্রেট ইন্ডিয়ান হর্নবিল

20250816_115048.jpg

কিছু কিছু পাখি থাকে, যাদের সৌন্দর্য বলে বোঝানো যায় না, শুধুই অনুভবের বিষয়। তার মধ্যে কালার আর গঠন অর্থাৎ যেটা মুখের দিকে থেকে থাকে, এইগুলো দেখতে আরো বেশি সৌন্দর্যের মনে হয়। চিড়িয়াখানায় গেলে বিভিন্ন ধরণের পাখির দেখা মেলে, যার মধ্যে এমন অনেক আছে, যা বিলুপ্তির পথে। এছাড়া আমাদের ভারত তথা এশিয়া ছাড়াও বাইরের অনেক প্রজাতির পাখি আছে। এই পাখিটি আমাদের ভারতেও দেখতে পাওয়া যায়। কিন্তু এদের সংখ্যাও অনেক কমে যাচ্ছে। এই পাখিটিকে গ্রেট হর্নবিল বলে থাকে। তবে আমাদের এখানে এটা গ্রেট ইন্ডিয়ান হর্নবিল নামে পরিচিত।

এই পাখির একটা বিশেষত্ব হলো এদের ঠোঁটের দিকটা, দারুণ সৌন্দর্যপূর্ণ দেখতে হয়ে থাকে। ঠোঁটের পুরুত্ব দেখলে যেনো সেই কাঠের টুকরোর মতো মনে হয় আর অনেক লম্বা হয়ে থাকে। এই পাখিটি অনেক বড়ো হয়ে থাকে আর এদের ঠোঁটের কালারটা হলুদ বর্ণের হয়ে থাকে। এছাড়া এই বৃহৎ ঠোঁটের উপরে দেখবেন যে, এদের একটা শিং এর মতো কিছু কাঠামো লক্ষ্য করা যায়। ফলে এদের ক্যাস্ক বলে থাকে। এদের শরীরের কালার বিভিন্ন ধরণের হয়ে থাকে অর্থাৎ হলুদ এর পাশাপাশি সাদা একধরণের হয়ে থাকে। এরা ছোটো ছোটো প্রাণী খেতে পারে, যেমন- টিকটিকি, সাপ । তবে ডুমুর এদের প্রিয় খাদ্য।