"করমচা ফুল ও ফলের কিছু ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগyesterday

নমস্কার

প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি @green015 ভারত থেকে। আজ তোমাদের সামনে করমচা ফুল ও ফলের ফটোগ্রাফির একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।তাহলে, চলুন ফুল ও ফলগুলো একবার দেখে নেওয়া যাক...


করমচা ফুল ও ফলের কিছু ফটোগ্রাফি:

GridArt_20260514_105832345.jpg

গ্রীষ্মকাল মানেই নানান ফলের সমাহার।তেমনি একটি ফল করমচা,আর ফল মানেই তার ফুল থাকবে প্রথমে ।তো আজ আমি শেয়ার করবো করমচা ফুল ও ফলের ফটোগ্রাফি।যদিও এর পিছনে রয়েছে লম্বা একটি গল্প।

আসলে গতদিন আমি আমার হোস্টেলের টাকা জমা দেওয়ার জন্য গিয়েছিলাম বর্ধমান রাজবাড়ী।যেখানে সমস্ত কার্যাবলী সম্পন্ন করা হয় আমাদের ইউনিভার্সিটির।তো আমি ও আমার এক বান্ধবী মিলে চলে গিয়েছিলাম রাজবাড়ী।যেখানে পরিবেশ বেশ শান্ত ও নীরব।আমরা আমাদের হোস্টেল থেকে বের হয়ে টোটো ধরে নিয়েছিলাম।কিন্তু তারপর ওখানে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে আমার বান্ধবীর কাজ মিটলেও আমার কিছু প্রবলেম হয়েছিল।যেজন্য আমাকে অন্য জায়গায় যেতে হবে ইউনিভার্সিটির ক্যাম্পাসে।

IMG_20260514_105405.jpg

IMG_20260514_105421.jpg

IMG_20260514_105442.jpg

যাইহোক সবশেষে আমরা যখন বের হচ্ছিলাম তখন আমার বান্ধবী দৌড়ে গেল করমচাকে ফুল মনে করে।প্রথমে আমি খেয়াল না করলেও তারপর দেখলাম ছোট্ট একটা গাছে প্রচুর পরিমাণে করমচা ফল ধরেছে।লাল রঙের টুকটুকে ও সাদা রঙের।তাই লোভ সামলাতে না পেরে কয়েকটি পেড়ে নিলাম সঙ্গে কিছু ছবি তুলেও নিলাম।তারপর যদিও একদম পাকা ফল একটিও পায়নি।তো ফলগুলি যখন পাড়ছিলাম প্রচুর সাদা রঙের আঠা বের হচ্ছিলো।কিছুতেই হাত থেকে যাচ্ছিলো না।

IMG_20260514_105456.jpg

IMG_20260514_105510.jpg

শেষমেষ আমরা এটি খেয়েছিলাম।একটু টক স্বাদের খেতে তবে খুবই উপকারী শরীরের জন্য।আমি এটি কয়েকজনকে দিয়েছিলাম হোস্টেলে নিয়ে এসে তারপর মাখা করে খেয়েছিলাম। এই ফলগুলি দেখতে অনেকটা বকুল ফল কিংবা আপেল বড়ই /কুলের মতোই দেখতে হয়ে থাকে।ছোটবেলায় স্কুলে আমার এক বান্ধবী তাদের নিজের বাড়ির গাছ থেকে এনে আমাদের খেতে দিতো।তো এতদিন পর সেই স্বাদ আবারো ফিরে পেলাম।।

IMG_20260514_105523.jpg

IMG_20260514_105351.jpg


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান,রাজবাড়ী

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।