"রয়েল পাম ফলের আলোকচিত্র"

in আমার বাংলা ব্লগ2 days ago

নমস্কার

প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন; আমিও বেশ ভালো আছি। আমি @green015, ভারত থেকে বলছি। আজ আমি আপনাদের সামনে "রয়েল পাম ফলের" ছবিসহ একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।তাহলে চলুন, ফলগুলো একবার দেখে নেওয়া যাক...


রয়েল পাম ফলের আলোকচিত্র:

IMG_20260606_080951.jpg

পরশুদিনের কথা।যখন বর্ধমান জুলজিক্যাল পার্কে ৫ই জুন 'বিশ্ব পরিবেশ দিবস' উপলক্ষে গাছ বিতরণ করা হচ্ছিলো।আর এই অনুষ্ঠানটি বর্ধমান বনবিভাগ থেকে অনুষ্ঠিত করা হয়েছিল।আর যেহেতু আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তাই গাছ নিতে গিয়েছিলাম।আসলে বিভিন্ন রকম গাছের প্রতি আমার আলাদা আবেগ ও ভালোবাসা কাজ করে।তাই বর্ধমান জুলজিক্যাল পার্কে চলে গিয়েছিলাম কয়েকজন বান্ধবীদের নিয়ে।যাদের আমার মতই গাছ নেওয়ার ইচ্ছে রয়েছে এবং গাছের প্রতি ভালোবাসা রয়েছে।তো জুলজিক্যাল পার্ক যাওয়ার জন্য প্রথম একটি গেট দিয়ে প্রবেশ করতে হয়।যেখানে বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল।আর গতবছরের মতো বাধ্যবাধতা ছিল না।মানুষ ফোন নাম্বার দিয়ে সিগনেচার করে কয়টি গাছ নেবে উল্লেখ করলেই গাছ নিজের পছন্দ অনুযায়ী নেওয়া যাবে।যাইহোক তো গাছের গায়ে বেলুন ঝোলানো হয়েছিলো।

IMG_20260606_080723.jpg

তখনই দেখলাম এমন একটি পাম গাছ।খেজুরের ফুলের মতোই ঝুলছে তবে সবুজ রঙের এই পাম গাছের ফলগুলি।যদিও এই পাম ফল সম্পর্কে আমি খুব একটা জানি না।তবে এই পাম গাছগুলো দেখতে একেবারেই সুপারি গাছের মতোই লম্বা।তবে এর ফলগুলি এতটাই ঝুলন্ত যে তাকিয়ে থাকতে ইচ্ছে করছিলো।এর নাম রয়েল পাম্প হলেও অনেকে আবার বোতল পাম বলেও জেনে থাকেন।

IMG_20260606_080941.jpg

পাম ফুল গাছ এক প্রকার বহুবর্ষজীবী উদ্ভিদ। উদ্ভিদজগতে এদের প্রায় ২,৬০০টিরও বেশি প্রজাতি রয়েছে।এছাড়া বাগানের সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ইনডোর ও আউটডোর পাম গাছ লাগানো হয়।পাম গাছের মাথায় লম্বা বা ছড়ানো চিরসবুজ পাতা থাকে।পাম ফুল প্রধানত গুচ্ছাকারে বা থোকায় জন্মায়।রয়েল পাম গাছ একটি আকর্ষণীয় পাম গাছ এবং এদের নান্দনিক রূপ রয়েছে।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।