ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছে আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে গ্রামের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। গ্রামের সৌন্দর্য কিন্তু সবসময় অন্যরকম থাকে। কারণ গ্রামের রাস্তা রাস্তার পাশে ফসলের মাঠ গাছপালা দেখলে অন্যরকম ভালো লাগে। আর এরকম সৌন্দর্যগুলো এখন গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। কারণ এখন ফসলের মাঠ গাছ পালা সব কিছু সবুজ। এরকম সৌন্দর্যগুলো দেখলে মন ভরে যায়। আরো কিছুদিন আগে আমি এই প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করেছিলাম। আজকে সুন্দর এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে খুব সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি,। এই ফুলের নাম হচ্ছে নয়নতারা ফুল। এই ফুলগুলো কয়েক জাতের এবং কয়েক রকমের আছে ।তবে এই ফুলগুলো সৌন্দর্য অসাধারণ। আর এই গাছের ডাল রোপন করলে ওইখান থেকে গাছ হয়। আর এই ফুলগুলো পাঁচ পাপড়ি মধ্যে দেখতে বেশ ভালো লাগে। আর এই ফুলগাছ গুলো কমবেশি সব জায়গাতে দেখা যায়। কিছুদিন আগে আমাদের বাড়ি থেকে আমি এই ফুল গুলোর ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে ছোট্ট পর্তুলিকা ফুলের ফটোগ্রাফি। এ ফুলগুলো অনেকের টবের মধ্যে রোপন করে। তবে আমার এই ফুলকে অনেকের টাইম ফুল বলে। তবে এই ফুল গুলো ছোট গাছও ছোট দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তবে এই ফুল গুলোর সৌন্দর্য কিন্তু অসাধারণ ।কিছু দিন আগে আমাদের বাড়িতে আমরা এই ফুল গাছ রোপন করেছি। ওইখানে এই চমৎকার ফুল গাছ থেকে ফুলটি ফুটেছে। তাই আজকে আমি এই সুন্দর ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।








High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!