ফটোগ্রাফি :- চমৎকার রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছে আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে একটি পরিচিত ফুলের ফটোগ্রাফি। এই ফুল কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আকারে ছোট হলেও এই ফুলের সৌন্দর্য কিন্তু অসাধারণ। আর এই ফুলের নাম হচ্ছে চায়না এ্যাস্টার ফুল। এই ফুল গাছগুলো আকারে ছোট হয় তবে ছোট গাছের মধ্যে চমৎকার ফুল ফোটে। অনেকদিন আগে আমি ফুল গাছ কিনতে গিয়ে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে আমি এই চায়না এ্যাস্টার ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে সুন্দর একটি প্রজাপতি ফটোগ্রাফি। প্রজাপতি ফটোগ্রাফি করা একটু কষ্টকর। আর এই প্রজাপতি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। বিশেষ করে পাতা লতা এবং ফুলের উপর এই প্রজাপতিগুলো এসে বসে। আর যখন মানুষের একটু আলাপ হয় তখন এগুলো উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। আরো কিছুদিন আগে আমি এই প্রজাপতির ফটোগ্রাফি করেছিলাম। আজকে এই সুন্দর প্রজাপতির ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশাকরি এই ফটোগ্রাফি দেখে আপনাদের ভালো লাগবে।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
আমার খুব পছন্দের একটি ফুলের ফটোগ্রাফি। আরে ফুলের নাম হচ্ছে কুমড়ো ফুল। তবে কুমড়ো ফুলগুলো আকারে বড় দেখতে কিন্তু ভালো লাগে। আর এই ফুল গুলোর রঙ ও চমৎকার। তবে কুমড়ো গাছ রোপন করলে অনেক সুবিধা হয়। মজার শাকসবজি ফুল এবং কুমড়ো খাওয়া যায়। আরো অনেক দিন আগে আমি এই কুমড়ো ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।








https://x.com/i/status/2062413761378758979
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!