ফটোগ্রাফি পোস্ট || 📸 কুয়াকাটা থেকে ধারণকৃত সাতটি ফটোগ্রাফি 📸

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। একসময় আমি শুধু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতাম আপনাদের সাথে। তবে এখন চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। যাইহোক আজকে আমি আপনাদের সাথে কুয়াকাটা থেকে ধারণকৃত সাতটি ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফটোগ্রাফি গুলো আমি কুয়াকাটার বিভিন্ন পর্যটন কেন্দ্র থেকে ক্যাপচার করেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



📸১নং ফটোগ্রাফি📸


Notes_251210_033309_bb3.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিটা আমি কুয়াকাটা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ক্যাপচার করেছিলাম। কুয়াকাটা সমুদ্র সৈকত আসলেই খুব সুন্দর। তবে কক্সবাজার সমুদ্রে যেমন ঢেউ দেখা যায়, কুয়াকাটা সমুদ্রে তেমন ঢেউ দেখা যায় না। তবে কুয়াকাটা সমুদ্র সৈকতে অনেক সুন্দর সুন্দর নৌকা দেখেছিলাম।



📸২নং ফটোগ্রাফি📸


Notes_251210_033304_034.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিতে আপনারা দুটি ঘোড়া দেখতে পাচ্ছেন। আসলে ঘোড়ায় চড়ে সমুদ্র সৈকতে ঘুরাঘুরি করতে ভীষণ ভালো লাগে। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। কারণ এক পাশে ঝাউবন রয়েছে এবং অন্য পাশে সমুদ্র সৈকত রয়েছে।



📸৩নং ফটোগ্রাফি📸


Notes_251210_033301_e53.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিটা লেম্বুর বন থেকে ক্যাপচার করেছিলাম। লেম্বুর বনের গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগে। তাছাড়া লেম্বুর বন থেকে সূর্যাস্তের দৃশ্য দারুণভাবে উপভোগ করা যায়। আসলে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য কুয়াকাটা সমুদ্র সৈকত বেশ জনপ্রিয়।



📸৪নং ফটোগ্রাফি📸


Notes_251210_033312_2c8.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এটা হচ্ছে আগুনের ফটোগ্রাফি। আমরা লেবুর বন সী ফুড খাওয়ার স্পটে গিয়ে কোরাল,স্যালমন এবং টুনা মাছ কিনেছিলাম বারবিকিউ এবং ফ্রাই করে খেতে। তো মাছগুলো ফ্রাই করার সময় আগুনের ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম।



📸৫নং ফটোগ্রাফি📸


Notes_251210_022058_7d0.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ আগে লেম্বুর বনে দাঁড়িয়ে আমি এই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম। আসলে সন্ধ্যার আগ মুহূর্তে সমুদ্র সৈকতে সময় কাটানোর মজাই আলাদা। তাছাড়া সূর্যটা দেখতে তখন খুবই সুন্দর লাগছিলো।



📸৬নং ফটোগ্রাফি📸


Notes_251210_033259_d11.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

আপনারা এই ফটোগ্রাফিতে সূর্য এবং বেশ কয়েকটি গাছ দেখতে পাচ্ছেন। আসলে এমন মনোরম পরিবেশে সময় কাটাতে পারলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। এই ফটোগ্রাফিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।



📸৭নং ফটোগ্রাফি📸


Notes_251210_033307_642.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিটা লেম্বুর বন থেকে একটু সামনের দিকে গিয়ে ক্যাপচার করেছিলাম। এখানে নাকি মাঝেমধ্যে লাল কাঁকড়া দেখা যায়। তাই লাল কাঁকড়া দেখার জন্য সেখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম। তবে লাল কাঁকড়া দেখার সৌভাগ্য আমার হয়নি সেদিন।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ১০.১২.২০২৫
লোকেশনকুয়াকাটা,পটুয়াখালী,বরিশাল

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 2 months ago 

ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:

GridArt_20251210_221401641.jpg

https://x.com/i/status/1998786388482003073

 2 months ago 

ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:

GridArt_20251210_221401641.jpg

https://x.com/i/status/1998786388482003073

 2 months ago 
 2 months ago 

ভাইয়া কুয়াকাটা থেকে আপনি দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 months ago 

ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে, জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম। এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।