ফটোগ্রাফি পোস্ট || 📸 পার্ক থেকে তোলা সাতটি ফটোগ্রাফি 📸

in আমার বাংলা ব্লগ • last year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। একসময় আমি শুধু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতাম আপনাদের সাথে। তবে এখন চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। যাইহোক আজকে আমি আপনাদের সাথে আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোর্ট থেকে তোলা সাতটি ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবগুলো ফটোগ্রাফি আমি সেই পার্ক থেকেই ক্যাপচার করেছিলাম। এরমধ্যে পাঁচটি হচ্ছে পশুপাখির ফটোগ্রাফি এবং দুটি হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



📸১নং ফটোগ্রাফি📸


Notes_250909_220536_cb6.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোর্টের মধ্যে প্রচুর গাছগাছালি রয়েছে বলে,সেখানে গেলে গ্রামীণ পরিবেশ উপভোগ করা যায়। তাইতো সময় পেলে এই পার্কে মাঝেমধ্যে যাওয়া হয় আমাদের। তাছাড়া বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে সেই পার্কে। রাস্তার দুপাশে গাছগাছালি থাকলে,দেখতে আসলেই খুব সুন্দর লাগে।



📸২নং ফটোগ্রাফি📸


Notes_250909_220540_cf9.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণার ফটোগ্রাফি। কৃত্রিম ঝর্ণার সামনে গিয়ে অনেকেই ছবি তুলে থাকে। কিন্তু সেদিন তুলনামূলকভাবে মানুষ কম ছিলো পার্কের মধ্যে। ঝর্ণার পিছনেও প্রচুর গাছগাছালি ছিলো এবং সেজন্য চারপাশের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।



📸৩নং ফটোগ্রাফি📸


Notes_250909_220542_f69.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এটা হচ্ছে হরিণের ফটোগ্রাফি। প্রথম দিকে যখন এই পার্কে যেতাম, তখন এই পার্কের এরিয়া ততোটা বড় ছিলো না। কিন্তু দিনদিন এই পার্কের এরিয়া বড় হচ্ছে। এবার গিয়ে দেখলাম পার্কের এক পাশে মিনি চিড়িয়াখানার মতো তৈরি করা হয়েছে। তো হরিণ সহ বেশ কিছু পশুপাখি রয়েছে সেই পার্কে।



📸৪নং ফটোগ্রাফি📸


Notes_250909_220545_2cd.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

সেই পার্কে অনেক গুলো হরিণ রয়েছে। এই হরিণটা ছোট সাইজের। তবে বড় সাইজেরও বেশ কিছু হরিণ রয়েছে সেখানে। হরিণ আমার খুবই ভালো লাগে। তাইতো খাঁচার ভিতরে থাকা হরিণের ফটোগ্রাফি করার চেষ্টা করেছি মোবাইলের ক্যামেরা জুম করে।



📸৫নং ফটোগ্রাফি📸


Notes_250909_220551_2f9.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিতে আপনারা বিভিন্ন রঙের এবং বিভিন্ন জাতের খরগোশ দেখতে পাচ্ছেন। তবে আমার কাছে সাদা খরগোশ সবচেয়ে বেশি ভালো লাগে। একসময় খরগোশ পোষার খুব ইচ্ছে ছিলো আমার। কিন্তু অনেকের মুখ থেকে শুনেছি, খরগোশ পালতে নাকি বেশ ঝামেলা। তাই পরবর্তীতে খরগোশ কেনা হয়নি।



📸৬নং ফটোগ্রাফি📸


Notes_250909_220548_19c.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিতে আপনারা বাদামি এবং সাদা রং মিশ্রিত একটি খরগোশ দেখতে পাচ্ছেন। এই খরগোশটা খুবই কিউট। যখন এই খরগোশটা আশেপাশে ছোটাছুটি করছিলো,তখন ভীষণ ভালো লাগছিলো আমার। তাই আমি ছোট্ট এই খরগোশের ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম।



📸৭নং ফটোগ্রাফি📸


Notes_250909_220554_876.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিতে আপনারা দুটি ময়ূর দেখতে পাচ্ছেন। এই ময়ূর গুলো মনে হচ্ছে ভিন্ন প্রজাতির। এই ধরনের ময়ূর আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। যাইহোক সামনা-সামনি ময়ূর দুটি দেখতে খুব ভালো লেগেছিল বলে,ফটোগ্রাফি করেছিলাম আপনাদের সাথে শেয়ার করতে।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ১০.৯.২০২৫
লোকেশনw3w

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 

আসসালামু আলাইকুম, @mohinahmed!

আপনার আজকের আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোর্টের ফটোগ্রাফি পোস্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম! ফুলের ফটোগ্রাফি থেকে ভিন্ন কিছু করার যে চেষ্টা আপনি করছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। পার্কের পশুপাখি আর প্রকৃতির দৃশ্যের দারুণ কম্বিনেশন আমাদের মন জয় করে নিয়েছে। বিশেষ করে হরিণ আর বিভিন্ন রঙের খরগোশের ছবিগুলো অসাধারণ! আপনার Samsung Galaxy S24 Ultra-এর ক্যামেরার জুম কোয়ালিটি খুব ভালো।

গ্রামীণ পরিবেশের ছোঁয়া আর কৃত্রিম ঝর্ণার সৌন্দর্য আপনার পোস্টে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনার ফটোগ্রাফি এবং সুন্দর উপস্থাপনা দেখে অন্যরাও এই পার্কে যেতে উৎসাহিত হবে।

আপনার ভবিষ্যৎ পোস্টগুলোর জন্য শুভকামনা রইলো। আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার তোলা আর কোন ধরনের ফটোগ্রাফি দেখতে পাবো, সেই অপেক্ষায় রইলাম!

 last year 

বিভিন্ন পার্কে গেলে এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় যার কারণে পার্কে যাওয়ার প্রতি আকর্ষণ অনেকটাই বেড়ে যায়। পার্কের এমন সুন্দর ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। আপনি এই ফটোগ্রাফি গুলিও সুন্দরভাবে ধারণ করেছেন ধন্যবাদ।

 last year 

চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করতে। এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

পার্কে গিয়ে অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। জায়গাটি সত্যিই অনেক সুন্দর।

 last year 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। ফটোগ্রাফি গুলো দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ওয়াও আপনি তো পার্ক থেকে দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন ভাইয়া।এত সুন্দর ফটোগ্রাফি দেখে আমার অনেক ভালো লাগলো।বিশেষ করে হরিণের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে ভাইয়া।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

হরিণের ফটোগ্রাফি দুটি আসলেই খুব সুন্দর। এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

আজকাল পার্কগুলোতে অনেক গাছ গাছালী দেখা আয়। সেই সাথে গোছানো ফুলের বাগান। যেখানে অনেক ধরনের ফুল দেখা যায়। এখন আবার দেখা যাচ্ছে প্রতিটি পার্ক এ একটা করে চিড়িয়াখানা । তবে বেশ সুন্দর হয়েছে ফটোগ্রাফিগুলো। আমি এই ধরনের ময়ুর প্রথম দেখলাম।

 last year 

পার্কের মধ্যে বিভিন্ন ধরনের গাছগাছালি থাকলে ভালোই লাগে। এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

পার্ক থেকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকে চমৎকার ফটোগ্রাফি গুলো এখানে ফুটিয়ে তুলেছেন তা খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন৷ এর মধ্যে আপনি যেভাবে এত সুন্দর কিছু পশু পাখির ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগছে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷

 last year 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। ফটোগ্রাফি গুলো দেখে গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

ওয়াও আপনিতো খুব সুন্দর করে পার্ক থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। আর পার্কের মধ্যে পশুপাখি থাকলে তো আরো বেশি ভালো লাগে। প্রতিটা ফটোগ্রাফি সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

এখন অনেক পার্কের মধ্যে মিনি চিড়িয়াখানার মতো তৈরি করা হচ্ছে। যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।