সুস্বাদু ও স্বাস্থ্যকর সকালের খাবার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1000084993.jpg


1000084989.jpg


আজকে আমি আপনাদের মাঝে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি আমার খুবই পছন্দের আর প্রিয় খাবার। সকালে বা দুপুরে যেকোনো সময় এই খাবারটি খাওয়া যায় কিন্তু অবশ্যই সূর্য ডুবে গেলে খাওয়া যাবেনা কারণ টক দই রাতে খেলে ঠান্ডা লাগার বিভিন্ন সমস্যা হতে পারে। আর আমি যতদূর জানি টক দই রাতে খেতে নেই তাই দিনের বেলা খাওয়াই সবথেকে ভালো। আমি যখন এই খাবারটা খাই সব সময় সকালে খাই আর এতে বেশ উপকার হয়। যারা ওজন কম করতে চায় তাদের জন্যও যতটা উপকার যাদের সকালে পেট ভালো করে পরিষ্কার হয় না, তাদের জন্যও অনেক উপকার। কারণ এই খাবারটি আমাদের পেটের অন্যান্য খাবার হজম করতে ও হজম ক্ষমতা বাড়াতে আর তার সাথে পেট পরিষ্কার করতে অনেক সাহায্য করে। যেমন সুস্বাদু এই খাবারটি খেতে তেমনি খুবই স্বাস্থ্যকর তাই আমাদের সকলেরই এই খাবারটি খাওয়া উচিত। আসলে টক দই খাওয়া উচিত আর তার সাথে এভাবে যদি কিছু ফল আর ড্রাই ফুডস খাওয়া যায় তবে তো শরীরে বিভিন্নভাবে উপকার হয়ে থাকে। আমি প্রায় দিনই সকালে এই খাবারটি খেয়ে থাকি এবং এতে পেট অনেকক্ষণ পর্যন্ত ভরাও থাকে। অনেক সময় কম সময় থাকে আর কম সময়ের মধ্যে কি তৈরি করব বুঝে পাইনা তখন এই খাবারটি তৈরি করি আবার অনেক সময় তাড়াহুড়োর মাঝে খুব খিদে পেয়ে যায় তখন এই খাবারটি কম সময়ের মধ্যেই খেয়ে নিতে পারি। আসলে কম সময়ে এই খাবারটি খুব সহজেই প্রস্তুত হয়ে যায় তাই যে কোন তাড়াহুড়ো বা খুব খিদের মুহূর্তে এই খাবারটি খুবই উপকারে লাগে। তবে চলুন এ খাবারটি তৈরি কিভাবে করেছি তার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করে দিই।

1000084975.jpg


1000084979.jpg


-:উপকরণ:-

ওটস
আঙ্গুর
কুল
টক দই
আলমন্ড বাদাম
কিসমিস
পিস্তা বাদাম
কুমরোর বীজ
সূর্যমুখীর বীজ
তরমুজের বীজ
পিনাট বাদাম
আখরোট

1000084976.jpg


-: প্রস্তুত পদ্ধতি:-


এই খাবারটি প্রস্তুত করার জন্য অনেক ধরনের ফল দেওয়া যায় তবে আমার কাছে শুধুমাত্র আঙুর আর কুল ছিল তাই এই দুই ধরনের ফল কেটে টুকরো টুকরো করে নিলাম। পরিমাণ মতো ওটস আর পরিমাণ মতো ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। খাওয়াটি প্রস্তুত করা খুবই সহজ ফলগুলি কেটে টুকরো করে নিয়েছি আর সাথে আলমন্ড বাদাম একটু টুকরো করে কেটে নিয়েছি।

1000084982.jpg


1000084980.jpg



একটি বাটিতে পরিমাণ মতো টক দই নিয়ে নিয়েছি এক বাটি মত। এবার ওই বাটির মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো ওটস। একটু ভালো করে মিশিয়ে নিলাম, এবার দিয়ে দিলাম ওটস, আঙ্গুর, কুল, টক দই, আলমন্ড বাদাম, কিসমিস, পিস্তা বাদাম, কুমরোর বীজ, সূর্যমুখীর বীজ, তরমুজের বীজ, পিনাট বাদাম, আখরোট অর্থাৎ সব উপকরণ। ভালো করে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে।

1000084985.jpg


1000084992.jpg



পরিবেশনের জন্য অর্থাৎ খাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গেল সুন্দর সুস্বাদু খাবারটি। এই খাবারটিতে আরো বিভিন্ন ধরনের ফল দেওয়া যায় আর তার সাথে টক দই এর পরিবর্তে দুধ দিয়ে তৈরি করা যায়। আসলে এই খাবারটি বিভিন্নভাবে বিভিন্ন সময় আমি তৈরি করে থাকি বিভিন্ন উপকরণ পরিবর্তন ও যোগ করার মধ্য দিয়ে। তবে সব সময় ভীষণ সুস্বাদু হয়ে থাকে এই খাবারটি খেতে। এই খাবারটি একবার খেলে অবশ্যই দ্বিতীয়বার খেতে ইচ্ছা করবে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.059
BTC 66905.69
ETH 2022.98
USDT 1.00
SBD 0.49