শীতের কিছু অপরূপ সুন্দর ফুলের ফটোগ্রাফি।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
এই শীতের সময় মানেই চারিদিকে ভীষণ সুন্দর কিছু ফুল ফুটতে দেখতে পাওয়া যায়। এমন কোন মানুষ হয়তো এই পৃথিবীতে নেই যাদের ফুল ভালো লাগেনা তাই শীতের সময় চারিদিকে এই ফুল দেখতে আমাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে। গরমের থেকে আমার মনে হয় শীতের সময় ফুলের বাহার চারিদিকে অনেক বেশি দেখা যায়। বিভিন্ন রঙের এবং বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন বাড়িতে ব্যালকনিতে, বাড়ির ছাদে এছাড়াও উঠোনে দেখতে পাওয়া যায়। ফুল খুবই নিষ্পাপ ও সুন্দর একটি জিনিস যা আমাদের মন কেড়ে নেয় মনের খারাপ লাগার এক নিমেষ সেই ভালো করে দেয় ফুলের সৌন্দর্য। প্রতিবছর শীতের সময় আমাদের বাড়িতেও প্রচুর পরিমাণে ফুল গাছ লাগানো হয় যার মধ্যে প্রত্যেকটি গাছেই অসম্ভব সুন্দর ফুল হয়ে থাকে। এক বছর শুধুমাত্র বিভিন্ন রংয়ের গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছিল এবং অনেক বড় বড় ফুল ধরেছিল তাতে যা হাতে ধরা যেত না হাতের নাগালের বাইরে ছিল প্রত্যেকটি গাছে হওয়া ফুলের আকৃতি। সেই গাছগুলোর ফুল প্রত্যেকের নজর কাটতো এবং প্রত্যেকের মুখ থেকেই অনেক বেশি প্রশংসা শুনতে পেত প্রত্যেকটি ফুল। তবে এ বছর আর আমাদের বাড়িতে কোন প্রকার ফুল গাছ লাগানো হয়নি কারণ আমাদের উঠোনে কাজ চলছিল। তবে এ বছর দিদির বাড়ির ছাদবাগানে শীতের সময় নতুন অনেক গাছের আবির্ভাব ঘটেছে। দিদি এবছর আমাদের বাড়ির পাশের নার্সারি থেকেই বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফুল গাছ নিয়ে গিয়েছিল যার প্রত্যেকটি গাছের অনেক সুন্দর ফুল ধরেছে। আজকে আপনাদের মাঝে আমার দিদির বাড়ির ছাদ বাগানের কিছু সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করব যা আশা করি আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে।
-:ফটোগ্রাফি-১:-
প্রথম যে ফুলটির ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি সেটা খুবই চমৎকার দেখতে লেগেছে আমার কাছে। একটি ছোট্ট টবে সুন্দরভাবে ছড়িয়ে রয়েছে প্রত্যেকটি পাতা এবং তার মধ্যে সুন্দর বেগুনি আর সাদা রঙের মিশ্রণে ফুলগুলি ফুটে রয়েছে। দিদির ঘরে ঢোকার জন্য সিঁড়ি দিয়ে উঠতেই এই সুন্দর ফুলের টপটি রেখে দিয়েছে সিঁড়ির জানলার ধাপে। চমৎকার সুন্দর শোভা বাড়িয়েছে সিড়ির সৌন্দর্যের। এই গাছটির পাতাগুলি সুন্দর হার্ট শেপের দেখতে। আর এই সুন্দর আকৃতির পাতাগুলির মধ্য দিয়ে কোনভাবে একটু জায়গা করে যেন উঠে দাঁড়িয়েছে এই গাছের ফুলগুলি। দেখতে অসম্ভব সুন্দর এই গাছটি এবং গাছের ফুলগুলি।
-:ফটোগ্রাফি-২:-
দ্বিতীয় ফুলটি চমৎকার সুন্দর দেখতে এবং আমার খুবই পছন্দের হলুদ রঙের ফুলটি। সুন্দর থোকায় থোকায় ফুটে রয়েছে ফুলগুলি। এই ছোট্ট গাছের চারায় দুটি ফুল ফুটে রয়েছে কিন্তু নিচে আরও অনেকগুলি করি দেখা যাচ্ছে যা ভবিষ্যতে ফুল ফোটার আশায় রয়েছে। যদিও আমি এই গাছের নাম জানিনা তবে আমার কাছে এই ফুল ভীষণ সুন্দর দেখতে লাগে। এইসব ছোট ছোট ফুলের গাছ টবে করে ছাদে লাগিয়ে রাখলে চারিদিকে সুন্দর ফুল ফুটে থাকে আর ছাদটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগে।
-:ফটোগ্রাফি-৩:-
এবার যে ফুলের ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করেছি, এই যে দেখতেও চমৎকার সুন্দর। এই গাছেও দুটি ফুল ফুটে রয়েছে এবং বেশ কয়েকটি কুড়ি দেখতে পাওয়া যাচ্ছে। চমৎকার সুন্দর হলুদ রঙের মাঝে লাল রংয়ের ছোঁয়া রয়েছে যা সুন্দর হবে মিশে রয়েছে হলুদ রঙের সাথে আর তার মধ্যে একদম মাঝখানে ফুলের কিছু অংশ দেখতে পাওয়া যাচ্ছে। চারটি পাপড়ির এই ফুলটিও দেখতে ভীষণই সুন্দর এবং দৃষ্টি আকর্ষণীয়। সত্যি কথা বলতে আমি এই ফুলটি আগে কখনো দেখিনি।
-:ফটোগ্রাফি-৪:-
আমার ভীষণই পছন্দের একটি ফুলের গাছ এটি। ভীষণ সুন্দর ফুল ফুটে থাকে এই গাছটিতে। এই গাছটির এই ফুলের সাথে আমি পূর্ব পরিচিত হলেও সত্যি কথা বলতে আমি এই ফুলের নাম জানিনা। ভীষণ সুন্দর রংয়ের মিশ্রণ রয়েছে এই ফুলটিতে। ফুলটির সুন্দর একটি রং এর মাঝখানে সুন্দরভাবে হলুদ রং রয়েছে আবার পাপড়ির শেষের দিকে হালকা হলুদ রংয়ের মিশ্রণ দেখতে পাওয়া যায়। ফুলটি ভীষণ সুন্দর তার নিজের সৌন্দর্যে। বেশ অনেকগুলি ফুল ফুটে রয়েছে ছোট্ট একটি গাছে।
-:ফটোগ্রাফি-৫:-
গাঁদা ফুল নয় তবে অনেকটাই গাঁদা ফুলের মতো দেখতে এই সুন্দর ফুলটি দিদির ছাদ বাগানের সৌন্দর্য বৃদ্ধি করায় সুন্দর এক সদস্য। হলুদ রঙের সুন্দর এই ফুলটি দেখে যে কারোর চোখ আটকে যাবে। একদম ছোট্ট একটি গাছে সুন্দর ফুল ফুটেছে আবার সাথে বেশ কিছু কুড়িও দেখতে পাওয়া যাচ্ছে, যা ভবিষ্যতে ফুল ফুটবে এই আশা জাগাচ্ছে মনে। এই ছোট্ট গাছের পাতাগুলিও ছোট ছোট কিন্তু ফুলগুলি বেশ বড় আকারের হয়ে থাকে। শীতের সময় এরকম সুন্দর ফুল আমাদের ছাদ বাগানে বা উঠোনে অথবা বাড়ির ব্যালকনিতে ফুটে থাকতে দেখলে মনটা ভরে যায়।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।










