কয়েকটি ন্যাচারাল ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ5 months ago

আমি @rahimakhatun
from Bangladesh

১২ ই আশ্বিন ১৪৩২

২৫ই সেপ্টম্বর ২০২৫


এখন ষড়ঋতুর হেমন্তকাল ।

1000003847.jpg

প্রতিবারের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করবো।

1000001986.jpg

এটা একটি লাল জারবেরা ফুল (Gerbera Daisy)।
জারবেরা ফুল দেখতে বড় ও রঙিন হয়, সাধারণত সাজসজ্জা এবং তোড়া বানানোর কাজে খুব জনপ্রিয়। এই ফুলের পাপড়িগুলো একেবারে বৃত্তাকারভাবে সাজানো থাকে এবং মাঝখানে ছোট ছোট টিউবুলার ফুল দিয়ে ভরা গাঢ় রঙের কেন্দ্র থাকে।

1000001987.jpg

এই লাল জারবেরা ফুল ভালোবাসা, আনন্দ আর উচ্ছ্বাসের প্রতীক। এর উজ্জ্বল লাল রঙ শক্তি আর আবেগ প্রকাশ করে। গোলাকার পাপড়ির সমন্বয়ে যেন হাসিমাখা মুখের মতো লাগে। বাগান কিংবা ফুলদানিতে রাখলেই চারপাশকে প্রাণবন্ত ও রঙিন করে তোলে।

1000001988.jpg

এই ছবিটি একেবারে প্রাকৃতিক সৌন্দর্যের এক দারুণ দৃশ্য।

পুরনো টবের ভেতরে লটকন গাছের গোড়ায় ঝুলে আছে সোনালি রঙের ফল, চারপাশে সাজানো নানান রঙের ফুল আর সবুজ গাছপালা। একদিকে রঙিন ফুলের সমারোহ, অন্যদিকে ছোট ছোট ফলের ঝাড়— সব মিলিয়ে ছবিটি মনে করিয়ে দেয় গ্রামীণ বাগানের প্রাণবন্ত পরিবেশ।এ যেন প্রকৃতির কোলে সাজানো এক টুকরো শান্তির ছবি।

1000001989.jpg

গাছটি একটি টবের ভেতর বা বড় ব্যাগে লাগানো হয়েছে, আর মাঝখানে ঝুলছে সবুজ পেঁপে। চারপাশে রঙিন ফুলগাছ ও শোভাময় পাতার গাছ সাজানো, যা পুরো পরিবেশকে করেছে আরও প্রাণবন্ত ও সুন্দর। প্রকৃতির এমন সহজ সরল রূপ একদিকে খাদ্যের উৎস, অন্যদিকে চোখের আরামও বটে।এ যেন ছোট্ট বাগানের ভেতর জীবনের সজীবতা আর সতেজতার ছবি।

1000001990.jpg

এই ছবিটাও তুলেছিলাম বৃক্ষমেলা থেকে।এটি একটি নার্সারি থেকে বানানো হয়েছে খুব সম্ভবত ব্র্যাক নাসারি বানানো হয়েছে। যদি ও আমি পুরোটা এক ছবিতে তোলতে পারিনি আমি কিছু কিছু অংশ ছবি তোলেছি।

1000001991.jpg

আরেক অংশ ছবি তোলেছিলাম।আসলে পুরো অংশ একটি ছবিতে কভার করেনি।আমার কাছে এর পরিবেশ বেশ ভালো লেগেছে।

1000001992.jpg

1000001993.jpg

এই ছবিটা তোলেছিলাম বৃক্ষমেলা থেকে আসার পথে রাস্তা থেকে।পোকাটার নাম আমি জানি না তবে কালার টা বেশ সুন্দর। আল্লাহ সৃষ্টি কত সুন্দর।ভালো লেগেছে বিদায় ছবি তোলার লোভ সামলাতে পারিনি।

যাই হোক ,আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy flowers
linklocation

Sort:  

@rahimakhatun, আপনার ব্লগটি দেখে মনটা ভরে গেল! The photography is stunning—especially the vibrant লাল জারবেরা ফুল (Gerbera Daisy). The way you captured the colors and described their symbolism is beautiful. And that shot of the লটকন গাছ (Lotkon tree) with the flowers and পেঁপে (papaya) is pure magic – a little slice of paradise!

Your trip to the বৃক্ষমেলা (tree fair) looks like it was a blast, and I especially appreciate you sharing that intriguing পোকা (bug) photo from the roadside – nature is truly amazing!

ধন্যবাদ for sharing these glimpses of Bangladesh's beauty with us. Which photo is your personal favorite and why? I'd love to know! Keep up the fantastic work!

 5 months ago 

ওয়াও আপু আপনার তোলা এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।এইরকম ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে আমার।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 5 months ago 

আজকে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। আপনার এক একটা ফটোগ্রাফি দেখে আমি হাঁ করে তাকিয়ে রইলাম। ধন্যবাদ চমৎকার কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

আপনার আজকের তোলা ফটোগ্রাফি গুলো যে দেখবে সেই মুগ্ধ হবে। কারণ সবগুলো ফটোগ্রাফি এত সুন্দর ছিল যে তাকিয়ে থাকার মত ছিল। যেকোনো কিছুর যদি সুন্দর ভাবে ফটোগ্রাফি করা হয় তাহলে দেখতে খুব ভালো লাগে। আমি তো এখন কোন কিছু দেখলে সাথে সাথে ক্যামেরাবন্দি করে ফেলি। কারণ ফটোগ্রাফি করা ছাড়া এখন একেবারেই ভালো লাগেনা। যে কোনো কিছুর ফটোগ্রাফি না করলে অন্যরকম লাগে এখন। আপনিও কিন্তু দারুণ ফটোগ্রাফি করতে পারেন। প্রশংসা তো করতেই হচ্ছে।

 5 months ago 

একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন। যেভাবে আপনি এখানে এই সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে এই ফটোগ্রাফি গুলোর সাথে আপনি খুব সুন্দর বর্ণনাও শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.045
BTC 66375.55
ETH 1915.93
USDT 1.00
SBD 0.38