নতুন এক ধরনের গাঁদা ফুলের কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট আমি শেয়ার করব । এখন প্রায় প্রত্যেক সপ্তাহে বেশ কয়েকটি ফটোগ্রাফি মুলক পোস্ট তোমাদের সাথে শেয়ার করে থাকি। আগে বিভিন্ন ধরনের পোস্ট তোমাদের সাথে শেয়ার করতাম। তবে এখন ফটোগ্রাফি বেশি করা হয় তাই ফটোগ্রাফি রিলেটেড পোস্ট বেশি করে থাকি। যাই হোক, বিভিন্ন সময় তোমাদের সাথে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করি। কোন সময় প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি, ফুলের ফটোগ্রাফি, পাহাড়ের ফটোগ্রাফি, সমুদ্রের ফটোগ্রাফি ইত্যাদি শেয়ার করে থাকি।

20250202_140340.jpg

20250202_140302.jpg

20250202_140255.jpg

আমার শেয়ার করা ফটোগ্রাফি মূলক পোষ্টের মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের ফুল সম্পর্কে জেনে থাকো। এখন যেহেতু শীতের সময় চলছে তাই চারিদিকে বিভিন্ন ধরনের ফুলের সমারোহ দেখার সুযোগ হয়। যাই হোক, এই ফুলগুলোর সৌন্দর্য সবসময় সবাইকে মুগ্ধ করে থাকে। শীতকালে সবথেকে বেশি যে ফুল প্রায় সব বাড়িতে অথবা বিভিন্ন বাগানে দেখা যায় সেটা হল গাঁদা ফুল। এই গাঁদা ফুল কিন্তু বিভিন্ন জাতের এবং ধরনের হয়ে থাকে। অনেক আগে এই ফুলের বিভিন্ন ধরন দেখা যেত না। তবে বিজ্ঞানের প্রযুক্তির ফলে অনেক রকমের গাঁদা ফুল এখন দেখা যায়। যাই হোক, কয়েকদিন আগে আমাদের কলেজ ক্যাম্পাস থেকে নতুন এক ধরনের গাঁদা ফুলের কিছু ফটোগ্রাফি করেছিলাম যা আজকের ব্লগে এখানে শেয়ার করলাম। এই ফুলগুলো আমার কাছে একদমই নতুন লেগেছিল, আগে কখনো এই জাতের বা এই ধরনের গাঁদা ফুল আমি দেখিনি। সেদিনই প্রথম এই ধরনের গাঁদা ফুল আমি দেখেছিলাম।

20250202_140314.jpg

20250202_140248.jpg


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনব্যারাকপুর, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Add a little bit of body text_20240911_022744_0000.png

Sort:  
 last year 

এইরকম গাঁদা ফুল গুলো খুবই কম দেখা যায়। তবে এই গাঁদা ফুলগুলো দেখতে খুবই সুন্দর। ফুলগুলোর পাপড়ি খুবই কম কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আপনি আজকে এই গাঁদা ফুলের দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে আর দেখতেও ভালো লাগছে। এরকম ফটোগ্রাফি সব সময় দেখার অপেক্ষায় থাকলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

নতুন ধরনের এই গাঁদা ফুল টা কিন্তু দেখতে খুবই সুন্দর। আমার কাছে তো গাঁদা ফুলের ফটোগ্রাফি দেখতে ভালোই লাগলো। গাঁদা ফুল আমি খুবই পছন্দ করি। বিশেষ করে গাঁদা ফুলের ঘ্রাণ আমার অনেক ভালো লাগে। ফুল পছন্দ করে না এরকম মানুষ খুব কম রয়েছে। বিভিন্ন রকম ফুল আমি খুব ভালোবাসি। সবগুলো ফুলের মত এই ফুলটাও খুব ভালো লাগে। আপনার প্রতিটা ফটোগ্রাফি কিন্তু চমৎকার ছিল।

 last year 

নতুন এক ধরনের গাঁদা ফুলের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনার ফটোগ্ৰাফি গুলো দেখে মনে হচ্ছে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার। আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে ফটোগ্ৰাফি করেন আপনার ফটোগ্ৰাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে। আপনি ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে ভাই ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার ক্যাম্পাসে সত্যি নতুন ধরনের গাদা ফুল হয়েছে। এই গাদা ফুল আমি কখনো দেখিনি আজ আপনার পোস্টের মাধ্যনে প্রথম দেখলাম। অসাধারণ সুন্দর ফুল গুলো।ধন্যবাদ আপনাকে চমৎকার সুন্দর নতুন ধরনের গাদা ফুলের ফটোগ্রাফি করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

ঠিক বলেছেন ফুলের সৌন্দর্য মানুষকে সবসময় মুগ্ধ করে থাকে। আজকে আপনি গাঁদা ফুলের চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। গাঁদা ফুল অনেকের প্রিয় ফুল। আর গাঁদা ফুলের ঘ্রাণ খুব চমৎকার লাগে। ধন্যবাদ চমৎকার কিছু গাঁদা ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

এরকম গাঁদা ফুল তো আগে কখনো দেখা হয়নি। বর্তমানে গাঁদা ফুলের অনেক জাত রয়েছে। তবে এগুলো আগে কখনো দেখা হয়নি। ফুলগুলোর সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। কালারটা খুবই চমৎকার লাগছে দেখতে। অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

বিভিন্ন ধরনের গাঁদা ফুল দেখেছিলাম। তবে এই রকম গাঁদা ফুলগুলো কখন দেখা হয়নি। আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ফটোগ্রাফি যখন করা হয় তখন ফটোগ্রাফি গুলো শেয়ার করতেই ভালো লাগে।

 last year 

অনেক অনেক ভালো লাগলো ভিন্ন ধরনের এই গাঁদা ফুল দেখতে পেরে। গাঁদা ফুল আমার কাছে সব সময় ভালো লাগে। তবে ভিন্ন ধরনের এমন গাঁদা ফুল কখনো দেখেছি বলে মনে হয় না। আজকে আপনার জন্য দেখার সুযোগ হয়েছে ভাই। ভালো লাগলো দেখে।