iiফোটোগ্রাফি সিরিজ : "কক্সবাজার সমুদ্র সৈকতে মেরিন অ্যাকোয়ারিয়াম পরিদর্শন" - পর্ব ০২ii

in #photography3 years ago

ফোটোগ্রাফি সিরিজ : "কক্সবাজার সমুদ্র সৈকতে মেরিন অ্যাকোয়ারিয়াম পরিদর্শন" - পর্ব ০২

দেখতে দেখতে এসে গেলো আমার কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন অ্যাকোয়ারিয়াম পরিদর্শনের দ্বিতীয় পর্ব । কক্সবাজার সী বীচের থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ এই অ্যাকোয়ারিয়ামটি । প্রায় দু'শো প্রজাতির বিভিন্ন সামুদ্রিক মাছ ও প্রাণী রাখা আছে এই অ্যাকোয়ারিয়ামে । আমাদের পুরোটা ঘুরে দেখতে এক ঘন্টারও বেশি সময় লেগে গিয়েছিলো ।

দুপুরের খাওয়ার সময় হয়ে যাচ্ছিলো বলেই খুব দ্রুত আমরা অ্যাকোয়ারিয়ামটি ঘুরে দেখেছিলাম । হাতে সময় নিয়ে ধীরে সুস্থে দেখতে পারিনি । শুধু দৌড়ের ওপর ছিলাম । এক একটা অ্যাকোয়ারিয়ামের সামনে বড়জোর আট-দশ সেকেন্ড ছিলাম । ওই টুকু সময়ের মধ্যে দেখা, ওই টুকু সময়ের মধ্যেই ছবি তোলা ।

তবে, বেশি আকর্ষণীয় অ্যাকোয়ারিয়ামের সামনে রেয়ার কোনো ক্রিয়েচার দেখতে পেলে একটু বেশি সময় কাটাচ্ছিলাম তার সামনে । এই অ্যাকোয়ারিয়ামে অসংখ্য ক্ষুদে সামুদ্রিক জলজ প্রাণী থেকে শুরু করে বিশালকায় পূর্ণ বয়ষ্ক হাঙর, কচ্ছপ এবং স্টিং রে ছিল ।

এক ধরণের ক্ষুদে কচ্ছপ দেখে দারুন ভালো লেগেছিলো আমার । সামুদ্রিক এই কচ্ছপ প্রজাতিটি এতটাই খুদে হয় যে একটা পূর্ণবয়স্ক পুরুষ কচ্ছপের আকার একটি পাঁচ টাকার কয়েনের সমান ।

আর দেখেছিলাম কোরাল এট্যাল (প্রবাল) আর অসংখ্য সামুদ্রিক রঙিন মাছ যারা এই প্রবালের রাজ্যে বাস করে ।ছোটবেলায় কত দেখেছি এদের ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে তার ইয়ত্তা নেই । আজ একদম সামনে থেকে খালি চোখে দেখার অনুভূতিটা মারাত্মক রকম সুন্দর ছিল ।

রঙিন মাছের চৌবাচ্চা । এখানে দর্শনার্থীরা মাছেদের খাবার খাওয়াতে পারে ।

তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩

সময় : সকাল ১১ টা ২৫ মিনিট

স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।

এই মাছ দু'টিকে আমি খাবারের লোভ দেখিয়েছিলাম । হা : হা: । পরে অবশ্য তাদের খাবার দিয়েছিলাম । বাট, আগে লোভ দেখিয়েছিলাম কিছুক্ষন ধরে ।

তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩

সময় : সকাল ১১ টা ২৫ মিনিট

স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।

ছবি ওঠার জন্য পোজ দিচ্ছে মনে হলো ।

তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩

সময় : সকাল ১১ টা ৩০ মিনিট

স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।

এটি একটি চিতল মাছ । এটি মূলত ফ্রেশ ওয়াটার মাছ, তবে সমুদ্র ও নদীর সংযোগস্থলেও (মোহনায়) এটি মেলে ।

তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩

সময় : সকাল ১১ টা ৩০ মিনিট

স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।

রক লবস্টার । বিশাল আকৃতির এই চিংড়ি পাওয়া যায় সমুদ্রে । এরা লবনাক্ত জলের প্রাণী ।

তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩

সময় : সকাল ১১ টা ৩০ মিনিট

স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।

ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ

✡ ধন্যবাদ ✡
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)
তারিখ : ০২ এপ্রিল ২০২৩

টাস্ক ২২৩ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 39e6786db2fb68b1933e63dc66bc5efd55f0dbd4b51f0c806c19c27b789771a2

টাস্ক ২২৩ কমপ্লিটেড সাকসেসফুলি
এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67695.24
ETH 1968.96
USDT 1.00
SBD 0.38