সবকিছুর পরিকল্পনা জরুরি
আশা করছি ভালো আছেন সবাই। তো আমাদের ছোট্র জীবনে কেউ তাড়াতাড়ি সফলতার দেখা পায় আবার কারো সফলতা আসে অনেকটা সময় পর! এখন কথা হচ্ছে কারো তাড়াতাড়ি সফলতা কেন আসলো? আবার অন্যজনের কেন দেরিতে আসলো? আসলে ব্যাপারটা নির্ভর করে কার প্লেন কতটা সুন্দর ছিল। আমাদের চারপাশে এমন মানুষ আছে যাদের লাইফের কোনো গোল নেই। কোথায় যেতে চাইবে সে সেটা জানে না।
আর এমন মানুষগুলোর জীবনে সফলতার দেখা যেন আর পাওয়া যায় না। কারণ ব্যাপারটা হলো বৈঠা ছাড়া নৌকার মাঝির মতো। আপনার কাছে যদি বৈঠা না থাকে তাহলে কিন্তু নদী পার হতে পারবেন না। ঠিক তেমনি আপনার জীবনের যদি কোনো প্লেন না থাকে তাহলে বেশিদূর যেতে পারবেন না। প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট প্লেন থাকা জরুরি। সুন্দর প্লেন থাকলেই কেবল সফলতা পাওয়াটা সহজে হয়ে যায়। কারণ আপনি অলরেডি জেনে গেছেন চারবছর পর আপনাকে কোথায় দেখতে চান।
অনেকে দেখবেন শর্টকাট প্লেন করে। মানে হচ্ছে তারা এমনভাবে প্লেন করে যেন শর্টকাট ওয়েতে জীবনে সাফল্যের দেখা যেন পেয়ে যেতে পারে। যেমন কেউ পড়ালেখা তেমন করেনা। কিন্তু সে মনে করে ঘুষ দিয়ে সহজেই চাকরি পেয়ে যাবে। এজন্য এতো পড়তে হবে না। কিন্তু দিনশেষে দেখবেন ঘুষের টাকা দিয়ে চাকরি হলেও সে চাকরিটা কিন্তু বেশিদিন থাকে না। আবার ঘুষের টাকা দিয়ে চাকরি পেলে মনের মাঝে বা ফ্যামিলিতে তেমন সুখ থাকে না। কোনো না কোনো প্রবলেম লেগেই থাকে সবসময়। মূলকথা বাস্তব জীবনে কোনো শান্তি থাকে না।
যারা শর্টকাট ফলো করে বড়লোক হতে চাই সেগুলো বেশিদিন থাকে না। আপনি যদি লং টার্ম প্লেন করেন তাহলে দেখবেন আপনি অনেকদূর এগিয়ে যেতে পারবেন। কারণ লং টার্ম পরিকল্পনা করলে হবে কি আপনার মাঝে একটা কনসিসটেন্সি থাকবে, আপনার মাঝে ধৈর্য তৈরি হবে। একটা পর্যায়ে আপনি যখন আগাতে থাকবেন সাফল্যের দেখা পাবেন তখন আপনার কাছে ব্যাপারটা সবচেয়ে বেশি ভালো লাগবে।

Congratulations!
Your post has been selected and upvoted by the SteemPro Team 🚀
Explore more on SteemPro:
🌐 https://www.steempro.com
🎮 Play SteemHeights: https://www.steempro.com/games/steem-heights
💬 Join our Discord: https://discord.gg/Bsf98vMg6U
💪 Supporting the growth of the Steem ecosystem together.
🟩 Vote for witness faisalamin:
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin
This is an automated message.