কবিতা আবৃত্তি ||আমার ভাবনা||রেদোয়ান মাসুদ♨️♨️

in আমার বাংলা ব্লগ2 years ago

Picsart_24-09-10_18-57-56-753.jpg

picsart থেকে এডিট করা

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন।আজকে আমি রেদোয়ান মাসুদ এর " আমার ভাবনা "কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি।আস্তে আস্তে আমার ভীষণ ভালো লাগতেছে আমার নিজের কাছে।আমার বাংলা ব্লগ আস্তে আস্তে অনেক দূরে পৌঁছে যাচ্ছে। সত্যি একটা গর্ভের বিষয়। আশা করি ভবিষ্যতেও অনেকে সুন্দরভাবে চলে যাবে। এখন একটু ধরে রাখার চেষ্টা করতেছি খুব শীঘ্রই সুন্দরভাবে কাজ করার জন্য। এখন মোটামুটি বেশ সুন্দরভাবে আবৃত্তি করতে পারি।প্রতিটা মানুষ শুরুতে কিছুই পারে না।বেশ কয়েকদিন আমি অনেকটাই ছিটকে পড়েছি কাজ থেকে। কবিতা আবৃত্তি করতে বেশ ভালই লাগে। প্রতিটা মানুষ কবিতা আবৃতি করছে তাদের দেখা দেখি আমিও কবিতা আবৃতি করার চেষ্টা করতেছি ।এই কবির কবিতা গুলি আমার অনেক ভালো লাগে এবং আমার নামের সাথে সংযুক্ত থাকায় আমার ভীষণ পছন্দের। কবির কবিতা গুলি একদম মনোমুগ্ধকর।দিন যত যাচ্ছে আমার বাংলা ব্লগের প্রতিটা ইউজার দক্ষ হচ্ছে এবং আমাদের অনেক ইনকাম আর ও বাড়ছে। প্রতিনিয়ত দারুণ কিছু শিখতে পারতেছি। আজকের মত আমি এই কবিতাটি আবৃত্তি করছি।

কবিতার নাম :আবদার
কবি: রেদোয়ান মাসুদ
আবৃত্তি :@razuan12

কবিতার লাইনগুলোর নিম্নরুপ:

আমার ভাবনার মাঝে তোমার ছায়া
প্রতি ছায়া হয়ে থাকে।
আমার চোখের মাঝে তোমার ছবি
অবিরাম ভেসে উঠে।
আমার কানের মাঝে তোমার সূর
এখনও বেঝে উঠে।
আমার হাতের সাথে তোমার স্পর্শ
এখনও শিহরন জাগে।
আমার আকাশ তোমার জন্য এখনও
মেঘে ঢাকা থাকে।
আমার চলার পথ তোমার আশায়
এখনও থেমে থাকে।
আমার হৃদয়ে তোমার জন্য এখনও
ঝর্ণা বয়ে আছে।
আমার দেহের রক্ত মাংস তোমার জন্য
এখনও জমে আছে।
আমার মুখখানি তোমার জন্য এখনও
মলিন হয়ে আছে।
আমার সাগরের জল তোমার জন্য
বৃষ্টি হয়ে ঝরে।
আমার চারিদিক তোমার জন্য এখনও
অন্ধকারে ঘিরে রেখেছে।
আমার প্রতিটা সকাল তোমার আশায়
বুক বেঁধে থাকে।
আমার প্রতিটা দিন তোমার জন্য
অন্ধকার হয়ে থাকে।
আমার প্রতিটা সন্ধ্যা পাখির মত
নীড়ের আশায় থাকে।
আমার প্রতিটা রাত তোমার জন্য
এখনও নির্ঘুম কাটে।
আমার সকল স্বপ্ন তোমাকে নিয়েই
এখনও বুনে আছে।
আমার বুকের শূন্য জমি তোমার জন্য
এখনও পড়ে আছে।
আমার মনের সমস্ত চিন্তা তোমাকে নিয়েই
এখনও ঘিরে আছে।
আমার হৃদয়ের সকল কথা তোমার জন্য
এখনও জমে আছে।।

Source

কবিতা আবৃত্তির লিংক

আজকের মত আমি এখানেই শেষ করলাম আমার কবিতা আবৃত্তি।বর্তমান সময়টা সময়টা ভীষণ খারাপ যাচ্ছিল আস্তে আস্তে অনেকটাই রিকভার হয়ে যাচ্ছে সৃষ্টিকর্তার কাছে অশেষ প্রার্থনা করি যেন আরো সামনে সুন্দর দিন আমাদের নিয়ে আসে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সকলে যেন সুন্দরভাবে স্বাভাবিকভাবে জীবনে ফিরতে পারে । কবিতা আবৃত্তি করতে আমি পারতাম না, আমি আবারো সুপার একটিভ লিস্টে আসার চেষ্টা করব আপনারা সকলে সমর্থন করবেন আমাকে। আবারো সুন্দরভাবে কাজ করার চেষ্টা করব। এখন আস্তে আস্তে বেশ ভালোই পারতেছি প্রতিটা ইউজরকে দেখে অনুপ্রেরণা পেয়ে নিজের ভিতরে দক্ষতা আনার চেষ্টা করতেছি। । মানুষের জীবনে ভালো ও খারাপ দুটি সময়ই আসে।সর্বদা আমাদের সংগ্রাম করে যেতে হবে। বর্তমানে দাদা অনেক প্রজেক্ট নিয়ে কাজ করছে। দিনের পর দিন নতুনত্ব প্রজেক্ট আমাদের সামনে আসছে সত্যি এটা আমাদের জন্য বেশ কল্যাণকর। সামনে যেন আরো সুন্দরভাবে কাজ করতে পারি।শুরু করতে যাচ্ছি কিন্তু কিছুতেই শুরু করতে পারতেছি না আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য।

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কয়েকদিন থেকে আপনাকে খুবই কম দেখছিলাম। তাই আমাদেরও মন খারাপ হয়েছে ভাইয়া। আসলে মাঝে মাঝে জীবনের বাস্তবতায় আমরা অনেক ব্যস্ত হয়ে পড়ি। আপনার কবিতা আবৃতি শুনে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আপনি প্রায় আমাদের মাঝে খুব সুন্দর কবিতা আবৃত্তি করে শেয়ার করে থাকেন। পূর্বের দিনগুলোর মত আজকেও অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন আপনি। আপনার আবৃত্তি করা কবিতা পড়ে মুগ্ধ হলাম। অনেক অনেক সুন্দর ছিল আপনার আজকের এই কবিতাটা আবৃত্তি করা।

 2 years ago 

আপনি একদম ঠিক বলছেন ভাইয়া প্রতিটি মানুষ এই শুরু থেকে কোন কাজেই পারেনা। আস্তে আস্তে চেষ্টার মাধ্যমে সবাই সব কাজে সফলতা লাভ করে। আপনি আস্তে আস্তে চেষ্টা করতে করতে এখন অনেক সুন্দর ভাবে কবিতা আবৃত্তি শিখে গেছেন। আজকে আপনার কন্ঠে রেদোয়ান মাসুদ এর আমার ভাবনা কবিতাটি দারুন লাগলো শুনতে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমার ভাবনা কবিতাটি অনেক সুন্দর করে আবৃত্তি করেছেন। ভাই আপনি কিন্তু এখন বেশ সুন্দর কবিতা আবৃত্তি করেন। এভাবে প্রতিনিয়ত করতে থাকলে সামনে আরো ভালো কিছু করবেন ইনশাআল্লাহ।

 2 years ago 

আপনি সব সময় রেদোয়ান মাসুদের লেখা কবিতা গুলো আমাদের মাঝে পরিবেশন করেন। আজকে আপনি রেদোয়ান মাসুদের একটি জনপ্রিয় কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি কবিতা শুনতে পেরে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি খুবই সুন্দর করে কবিতা টি পরিবেশন করার চেষ্টা করেছেন ‌।

 2 years ago 

ভাইয়া আপনি প্রতি সপ্তাহে রেদোয়ান মাসুদ এর খুব সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করেন। আপনার আবৃত্তি শুনতে আরও বেশি ভালো লাগে। আজকের এই কবিতা আপনি খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। আপনার এত সুন্দর আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য।

 2 years ago 

রেদোয়ান মাসুদের হয়তো কবিতা গুলো পড়ি নাই। কিন্তু আপনার কণ্ঠে কবিতা আবৃতি শুনে খুবই ভালো লাগলো। আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কবিতা আবৃতি শেয়ার করেন।ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আজকে আপনি খুব সুন্দর করে নিজের লেখা কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে আমার ভাবনা কবিতাটি আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো। আসলে কবিতা আবৃত্তি করা এতটা সহজ নয়। আপনি কবিতা আবৃত্তি করতে পছন্দ করেন শুনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.055
BTC 75211.61
ETH 2352.41
USDT 1.00
SBD 0.51