আবেগের কবিতা || জীবনের নির্মম বাস্তবতা

in আমার বাংলা ব্লগ22 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে জীবনের বস্ততার সাথে আরো বেশী কার্যকর থাকার চেষ্টা করছি। যদিও সেটা মাঝে মাঝে ভীষণ প্রশ্নবিদ্ধ করে, সামাজিক এবং পারিবারিক নানা রীতি নীতি নিয়ে। আমরা একটা পরিবেশের মাঝে উপস্থিতি হয়েছে, মানবতা কিংবা সামাজিকতা এখানে স্বার্থের বেড়াজালে বন্দি। তাই মাঝে মাঝে কিছু বিষয়ে নিজেকে নিজেই প্রশ্ন করি কিন্তু উত্তর খুঁজে পাই না।

তাই মাঝে মাঝে মনেহয় হয়তো কোন দিন কোন প্রশ্নের উত্তর আর খোঁজা লাগবে না, হয়তো কোন একদিন মানুষগুলোর স্বার্থও আর থাকবে না, হয়তো প্রয়োজন ফুরিয়ে যাবে। ভিন্ন কোন আয়োজনে হয়তো ভিন্ন স্বাদের কিছু খুঁজে বেড়াবে তখন। জীবন প্রয়োজনে পরিবর্তন হয় আবার প্রয়োজনে নতুন আয়োজনে পাল্টেও যায়। জীবনের বাস্তবতা সত্যি অনেক বেশী যেমন কঠিন ঠিক তেমনি নির্মমও। আর বাস্তবতার এই নির্মমতা কবিতার ছন্দে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকে, চলুন কবিতাটি পড়ে দেখি-

myriams-fotos-coffee-cup-2317201.jpg

কোন একদিন হয়তো
থাকবো না এই আমি,
ভিন্ন আয়োজনের সাথে
শোরগোল জমবে হয়তো।

কোন একদিন হয়তো
আসবে ফিরে এই তুমি,
ভিন্ন অনুভূতির সাথে
কোলাহল ফিরবে না হয়তো।

সময়ের আবর্তনে হয়তো
কোন একদিন মুছে যাবে,
হৃদয়ের আবেগের সাথে
পাল্টে যাবে সব হয়তো।

অপেক্ষার অনুরাগ হয়তো
কোন একদিন মুছে যাবে,
রংধনুর রঙিন আলোর সাথে
পাল্টে যাবে আয়োজন হয়তো।

আবেগের আকাংখা হয়তো
থাকবে না আর বাস্তবে,
বিভাজনে বিব্রত হৃদয়ের সাথে
ফুরিয়ে যাবে প্রয়োজন হয়তো।



Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 22 days ago 

Thank you so much.