আবেগের কবিতা || একটা অস্পষ্ট কল্পনা || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ10 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবংসুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতাগুলোকে আয়ত্তে রেখে অস্থিরতাগুলোকে আড়াল করার চেষ্টা করছি। কারণ মাঝে মাঝে নানা বিষয়ের আশংকা কিংবা অস্থিরতা আমাদের সকল চঞ্চলতাকে গ্রাস করে ফেলে। অনুভূতির সাথে মানসিকতাকে নষ্ট করে দেয়। আর যখন মানসিকতা নষ্ট অবস্থায় থাকে তখন চঞ্চলতা কোন কাজে আসে না, এটাই বাস্তবতা। সুতরাং সময়ে কিংবা অসময়ে আমাদের মাঝে যে অস্থিরতা দেখা দেয় সেগুলোকেও নিয়ন্ত্রন করা জরুরী হয়ে পড়ে।

যতই চেষ্টা করি না কেন, মাঝে মাঝে এসব অস্থিরতার কাছেও আমাদের আত্মসমর্পণ করতে হয়। অনেকটাই বাধ্য হয়ে আমরা সেটা করি । কারণ পরিস্থিতি কিংবা আশংকা এমন পর্যায়ে চলে যায়, তখন বিশ্বাস আর কাজ করে না বরং অবিশ্বাসগুলো দারুণভাবে সংগ্রামী হয়ে উঠে। হৃদয়ের মাঝে একটা বিদ্রোসের সূর বেজে উঠে, আমরা চাইলেও তখন স্বাভাবিক বিষয়গুলোকে আর স্বাভাবিক হিসেবে গ্রহণ করতে পারি না। আর সেটা যদি হয় হৃদয়ের অনুভূতির ক্ষেত্রে কিংবা সম্পর্কের নিদারুণ আবেগের সাথে, তাহলে আমরা অনেকটাই বিধ্বস্ত হয়ে যাই। আবেগকে যেমন নিয়ন্ত্রণ করতে পারি না ঠিক তেমনি আশংকাগুলোকেও নির্জীব করতে পারি না। অনুভূতির সাথে এমন আশাংকাগুলোকে নিয়ে আমার আজকের কবিতা, চলুন পড়ে দেখি-

heart-2310254_1280.jpg

একটা অজানা আশঙ্কা
মাঝে মাঝে হৃদয় নির্জীব করে দেয়,
একটা অপ্রত্যাশিত উৎকণ্ঠা
মাঝে মাঝে স্বপ্নগুলো তন্দ্রাচ্ছন্ন করে দেয়।

একটা নির্মল আকাংখা
মাঝে মাঝে নিশিতে জাগ্রত করে দেয়,
একটা অপ্রত্যাশিত স্পর্শকাতরতা
মাঝে মাঝে হৃদয়কে অস্থির করে দেয় ।

একটা অস্পষ্ট কল্পনা
মাঝে মাঝে ভাবনাগুলোকে বিব্রত করে দেয়,
একটা অপ্রত্যাশিত ব্যাকুলতা
মাঝে মাঝে অনুভূতিগুলোকে বিধ্বস্ত করে দেয়।

একটা বিমল ভরসা
মাঝে মাঝে সম্পর্ককে চঞ্চল করে দেয়,
একটা অপ্রত্যাশিত নির্ভরতা
মাঝে মাঝে হৃদয়কে সতেজ করে দেয়।

একটা স্পষ্ট উত্তেজনা
মাঝে মাঝে আবেগকে বিদ্রোহী করে দেয়,
একটা অপ্রত্যাশিত দ্বিধা
মাঝে মাঝে বন্ধনকে নিস্তেজ করে দেয়।



Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png