আবেগের কবিতা || সময়ের নির্মম আঘাত || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ3 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে সময়ের গোলক ধাঁধায় নিজেকে আরো বেশী স্পষ্ট করার চেষ্টা করছি। কারণ আজকালতো চারপাশে শুধু মুখোশের ছড়াছড়ি। কখন কে, কিভাবে আমাদের কোন গোলক ধাঁধায় আটকে দেয়, কোন মোহের সীমানায় জীবন আটকে যায়, সেটা আগ হতে কেউ অনুমান করতে পারি না, কেউ আগ বাড়িয়ে বলতে পারি না।

হয়তো সেই কারণেই আমরা সেই গোলক ধাঁধায় বার বার আটকে যাই, তারপর নতুন করে নিজেদের আবার শান্তনায় আশ্বস্ত করি। কিন্তু যে গোলক ধাঁধায় আমরা আটকে যাই সেখান হতে আর ছুটতে পারি না। কারণ চারপাশের পরিচিত মুখগুলোর আড়ালের ছায়াটা আমরা বুঝতে পারি না, সম্পর্কের এক নির্মল মায়ার সীমানায় আটকে বাঁধা পড়ে যাই। কিন্তু সময় গতিশীল, সেটা নিজস্ব গতিতে এবং নিজস্ব রীতি ঠিক এগিয়ে যেতে থাকে। আমরা হোঁচট খাই কিন্তু তবুও আপনার দাঁড়িয়ে নতুনভাবে নিজেদের সাজাই। অনুভূতির এই বিষয়গুলোকে নিয়েই আমার আজকের কবিতা-

jplenio-heaven-3124100.jpg

সময় এক অগ্নিশিখা
পাল্টে দেয় হৃদয়ের দিশা,
সময় এক সচলতা
বদলে দেয় সম্পর্কের রেখা।

সময়ের নির্মম আঘাতে
পাল্টে যাই তুমি-আমি-আমরা,
সময়ের বিকৃত আলোতে
বদলে যায় জীবনের সংযোগ সীমানা।

সময় এক অনুচ্ছেদ
প্রতিনিয়ত পাল্টায় নতুন রূপে,
সময় এক অপাঠ্য
ক্ষণে ক্ষণে বদলায় অস্পষ্ট ছাপে।

সময়ের নতুন প্রভায়
পাল্টে যাই নতুন অভিজ্ঞতায়,
সময়ের অস্পষ্ট চেতনায়
বদলে যায় জীবন অচেনা খসড়ায়।

তবুও ঘড়ির কাটার
নতুন সময়ের গোলক ধাঁধায়,
তবুও সময়ের মায়ায়
জীবনকে সাজাই নতুন ছায়ায়।

Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.070
BTC 71474.52
ETH 2179.45
USDT 1.00
SBD 0.49