আবেগের কবিতা || জীবনের মেলা

in আমার বাংলা ব্লগ13 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। জীবনের পরম বাস্তবতায় থাকা চরম অস্থিরতাগুলোকে নিয়ে আরো বেশী গতিশীল হওয়ার চেষ্টা করছি। সত্যিই আমাদের চারপাশের বাস্তবতা কিংবা সম্পর্কের আড়ালে থাকা অনুভূতির চরম অস্থিরতা আমরা সবর্দা প্রকাশ করতে পারি না। বরং বেশীর ভাগ সময় আমরা সেগুলোকে আড়াল করার চেষ্টা করি, নিভৃতে সেগুলোকে হৃদয়ের গভীরে লুকিয়ে রাখার চেষ্টা করি। যাতে সেগুলো সব সময় অপ্রকাশিতই থেকে যায়।

কারন জীবনের এই বাস্তবতায় আমরা যখন নিজেকে আলোকিত করতে ব্যর্থ হই, তখন বাস্তবতা মেনে নিয়ে আর খুব বেশী ব্যাকুলতা ছড়াতে চাই না। বরং তখন সম্পর্কের মায়ায় নিজেকে ধরে রাখতে চাই, মুখোশের কালো ছায়ায় ভালোবাসা ধরে রাখতে চাই। কিছু সময় থাকে যখন মানুষ সত্যের সম্মুখীন হতে ভীষণ ভয় পায়, জীবন আমাদের ঠিক তেমন একটা অবস্থানে দাঁড় করিয়ে দেয় মাঝে মাঝে, যেখানে পাওয়া না পাওয়ার বিষয়গুলো নিয়ে খুব একটা আগ্রহ থাকে না, বরং চলমান বিষয়গুলোকে আলিঙ্গন করেই জীবনকে ভাসাতে চাই। অনুভূতির এই কথাগুলো নিয়েই আমার আজকের কবিতা-

misku-woman-1038648.jpg

জীবন হাসির আড়ালে থাকা
মুখোশের এক প্রতিকৃতি,
জীবন যন্ত্রণার আড়ালে ভাসা
অভিনয়ের এক প্রতিচ্ছবি।

কখনো হাসির ছায়ায় থাকে
কষ্টগুলোর নীরব আলো,
কখনো সম্পর্কের মায়ায় থাকে
অনুভূতির বিবর্ণ ধুলো।

জীবন রঙিন আলোয় ফোটা
সুখের স্বপ্নের এক ফুল,
জীবন রাতের কালোয় ঘেরা
নিয়তির বিমর্ষ এক কূল।

কখনো স্বপ্নের ছায়ায় থাকে
জীবনের পরম গতিশীলতা,
কখনো বাস্তবতার আলোয় ভাসে
নিয়তির চরম অস্থিরতা।

তবুও জীবন নিয়ে হাসি
আলো-আধাঁরে জড়িয়ে রাখি,
সম্পর্কের মমতায় তারে সাজাই
উষ্ণতার আলিঙ্গনে তারে ভাসাই।

Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png