আবেগের কবিতা || ভালোবাসা ফিরুক হৃদয়ের সীমানায় || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ20 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতাগুলোকে আরো বেশী চঞ্চল ও সতেজ রাখার চেষ্টা করছি। যদিও সময়ের সাথে সাথে আমাদের আবেগ কিংবা অনুভূতি দুটোই নিদারুনভাবে পাল্টে যায়, সম্পর্কের বিমল আকুতিগুলো বিনষ্ট হয়ে যায়। অবশ্য এটা একপাক্ষীয় বিষয় নয় বরং উভয়েরই কিছু না কিছু সমস্যা কিংবা সন্দেহ থাকে। যার কারণে সম্পর্কের মাঝে, ভালোবাসার আস্থার মাঝে একটা দুরত্বের সৃষ্টি হয়।

অনেক ক্ষেত্রেই আমরা যেটা চাই কিংবা প্রত্যাশা করি সেটা পাই না। সেটা প্রাপ্তির কাংখিত পরিবেশও আমরা ধরে রাখতে পারি না। যে দূরত্ব কিংবা ভুল বোঝাবুঝির সৃষ্টির হয় সেটা খুব সহজেই দূর করা যায়। কারণ ভালোবাসার বিষয়টি অনেকটাই গ্লাসের মতো, একবার সেখানে ফাটল ধরলে সেটাকে আর স্বাভাবিক কিংবা আগের অবস্থায় ফিরিয়ে নেয়া যায় না। সেই ক্ষতটা আর সহজেই সেরে উঠে না, আবার সেরে উঠলেও সম্পর্কটা আর আগের অবস্থায় ফিরে যায়। কারণ ভালোবাসার ভিত্তিটা তৈরী হয় ভরসায় কিংবা আস্থায়। তবুও আমরা প্রত্যাশা করি ভালোবাসা ফিরে আসুক ভরসা কিংবা আস্থায় জায়গায়, আর সেই অনুভূতি নিয়েই আমার আজকের কবিতা-

tommyvideo-ai-generated-7752132_1280.jpg

ভালোবাসা ফিরুক হৃদয়ের আঙ্গিনায়
থাকুক রঙিন চঞ্চলতায়,
ভালোবাসা ফিরুক হৃদয়ের সীমানায়
থাকুক বিমল উষ্ণতায়।

ভালোবাসা ফিরুক প্রকৃতির সতেজতায়
থাকুক নির্মল মুগ্ধতায়,
ভালোবাসা ফিরুক প্রকৃতির নিবিড়তায়
থাকুক বিশুদ্ধ কোমলতায়।

ভালোবাসা ফিরুক কাব্যের ছন্দতায়
থাকুক সুশৃংখল শোভাময়,
ভালোবাসা ফিরুক কাব্যের বন্ধনায়
থাকুক সুন্দর শৈল্পিকময়।

ভালোবাসা ফিরুক বিদ্রোহের কল্পনায়
থাকুক স্পন্দনের কিনারায়,
ভালোবাসা ফিরুক বিদ্রোহের ব্যাকুলতায়
থাকুক সংযুক্তির আকাঙ্ক্ষায়।

ভালোবাসা ফিরুক ভালোবাসার সংযোগে
ভালোবাসা ফিরুক ভালোবাসার বিশ্বাসে,
ভালোবাসা ফিরুক আস্থার শ্রদ্ধায়
ভালোবাসা ফিরুক ভরসার নিশ্চয়তায়।

Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.062
BTC 67738.66
ETH 2092.66
USDT 1.00
SBD 0.50