আবেগের কবিতা || তোমাতে এখনো ফিরে চঞ্চলতা || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতাগুলোকে আগলে রেখে জীবনকে আরো বেশী প্রাণবন্ত করার চেষ্টা করছি। যদিও মাঝে মাঝে আমরা চারপাশের নানা ঘটনার প্রভাবে কিছু সময়ের জন্য নিস্তেজতায় ডুবে যাই কিন্তু তারপর আবার হৃদয়ের চঞ্চলতার প্রভাবে নতুনভাবে নতুন কিছুতে আকৃষ্ট হতে বেঁচে থাকার নতুন অনুপ্রেরণা পাই। এটাই বাস্তবতা, কখনো কখনো কোন একটা বিশেষ আকর্ষণে আমরা বার বার জাগ্রত হয়ে উঠার সাহস খুঁজে পাই।

আসলে হৃদয়ের চঞ্চলতা কিংবা নিস্তেজতার আড়ালে থাকে দারুণ একটা অনুভূতি, কখনো কখনো সেটা আমাদের দারুণভাবে বিদ্রোহী করে দেয় আবার কখনো কখনো সেটা আমাদের নির্মমভাবে নিস্তেজ করে দেয়। কিন্তু আমরা যদি নতুনভাবে নতুন করে চঞ্চলতাকে ধরে রাখতে সক্ষম হই তাহলে নিস্তেজতা কখনোই আমাদের গ্রাস করতে পারবে না, হৃদয়ের কার্যকর চঞ্চলতা কখনো হারিয়ে যাবে না। ভালোবাসার একটা ব্যাকুলতা, অনুভূতির আড়ালে থাকা হৃদয়ের প্রফুল্লতা, কারো কল্পনার নিদারুণ আকাংখা আমাদের নতুনভাবে স্পন্দিত করে তুলতে পারে। ভালোবাসার আড়ালে থাকা হৃদয়ের আবেগ-অনুভূতি নিয়েই সাজানো হয়েছে আজকের কবিতা, চলুন পড়ে দেখি-

ralphs_fotos-purple-rockrose-4195196_1280.jpg

তোমাতে আমি আজও
ভীষণ আত্মভোলা,
তোমাতে আমি আজও
ভীষণ পাগলপারা,
তোমাতে এখনো ফিরে মুগ্ধতা
তোমাতে এখনো ফিরে চঞ্চলতা।

তোমাতে আমি আজও
ভীষণ স্বপ্নবিলাসী,
তোমাতে আমি আজও
ভীষণ ছন্দশালী,
তোমাতে এখনো খুঁজি বিভোরতা
তোমাতে এখনো খুঁজি আচ্ছন্নতা।

তোমাতে আমি আজও
ভীষণ সংগ্রামী,
তোমাতে আমি আজও
ভীষণ বিশ্বাসী,
তোমাতে এখনো পাই বিদ্রোহের স্পন্দন
তোমাতে এখনো পাই ভরসার বন্ধন।

তোমাতে আমি আজও
ভীষণ অনুরক্ত,
তোমাতে আমি আজও
ভীষণ উন্মত্ত,
তোমাতে এখনো পাই হৃদয়ের প্রফুল্লতা
তোমাতে এখনো পাই জীবনের সজীবতা।

Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67898.99
ETH 1956.90
USDT 1.00
SBD 0.39