আবেগের কবিতা || জীবনের নীরবতা

in আমার বাংলা ব্লগ16 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সময়ের বিবর্তনে নিজেকে আরো বেশী শান্ত ও স্থিতিশীল রাখার চেষ্টা করছি। যদিও অভিনয়ের এই জীবনে আমরা খুব কম সময়ের জন্যই স্থিতিশীল থাকতে পারি। অবশ্য এইখানে আমরা সবাই সেরা অভিনয় শিল্পী, কিছু না পারলেও অভিনয়টা যথাযথভাবে করতে পারি। কারণ সম্পর্কের সীমানা ধরে রাখতে হবে, নিজেকে আরো বেশী উদার সাজতে হবে।

কারণ আমরা আমাদের সমস্যাগুলোকে সর্বদা প্রাধান্য নিয়ে সমাধান করতে পারি না, পারি না আমাদের ভেতরে থাকা অক্ষমতাগুলোকে প্রকাশ করতে। কারণ সবাই সর্বদা সেরাটা চায়, সেটা পাওয়ার যোগ্যতা কিংবা সক্ষমতা আছে কিনা সেটা কেউ বুঝতে চায় না। আসলে আমরা যন্ত্রণাগুলোকে একটু যত্ন করে আগলে রাখতে পছন্দ করি, পছন্দ করি যন্ত্রণাগুলোর জ্বালাটা কেউ যেন ধরতে না পারে। কারণ কিছু সমস্যা কিংবা জ্বালা শুধুই একান্ত আমাদের থাকে। জীবনের আয়োজন কিংবা প্রয়োজনে আমরা সেগুলোকে আবৃত করে রাখি, অস্থিরতার এই অনুভূতি নিয়েই আমার আজকের কবিতা-

engin_akyurt-mug-6966047.jpg

জীবন হাসির আড়ালে থাকা
মুখোশের এক প্রতিকৃতি,
জীবন যন্ত্রণার আড়ালে ভাসা
অভিনয়ের এক প্রতিচ্ছবি।

কখনো হাসির ছায়ায় থাকে
কষ্টগুলোর নীরব আলো,
কখনো সম্পর্কের মায়ায় থাকে
অনুভূতির বিবর্ণ ধুলো।

তবুও জীবন থাকে গতিশীল
আশার আলো রয় ক্রিয়াশীল,
মিছে হাসির আবরণের আড়ালে
যন্ত্রণারা ছটফট করে।

কেউ দেখে না হৃদয়ের যাতনা
হাসির আড়ালে বিবর্ণ বিলাপ
কেউ বুঝে না অস্থিরতার ব্যথা
গল্পের আড়ালে নির্মম প্রলাপ।

তবুও জীবন যায় চলে
জীবনের নিয়মে অস্থিরতার অবরণে,
সম্পর্কের নিয়মিত কোলাহলে
নিস্তব্ধতার নানা আয়োজনে।



Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Loading...