আবেগের কবিতা || সময়ের বিভ্রান্তি || Original Poetry

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করছি। সময়ের গতির সাথে জীবনের গতিশীলতা ধরে রাখার চেষ্টা করছি। যদিও এটা অসম্ভব একটা বিষয়, এই বিষয়ে হয়তো কমবেশী আমাদের সবার বেশ অভিজ্ঞতা রয়েছে। কারণ সময়ের সাথে সাথে আমাদের চারপাশের দৃশ্যপট নিদারুণভাবে পাল্টে যায়, আমাদের অবস্থান এবং মানসিকতা কোনটাই সঠিক অবস্থানে থাকে না। আপনি আমি চাইলেও এমন অবস্থান কখনোই ধরে রাখতে পারি না। একটা নিদারুণ ভাবনা, নির্দিষ্ট বিষয়ে অনাকাংখিত সন্দেহ এবং সংশয়গুলো আমাদের নির্জীব করে দেয়।

আমাদের অবস্থান অনেকটাই এমন য়ে, সময়ের সাথে সাথে আমরা কোনো বিষয়ে অধিক নিশ্চিত হতে চাই, আবার কোন কোন বিষয়ে নিজেদের সংশয় দূর না হওয়া পর্যন্ত নিজেদের মানসিক অবস্থা কাংখিত অবস্থানে ধরে রাখতে পারি না। এমন ব্যর্থতা আমাদের অনেক সময় অনেক উল্টা পাল্টা ভাবনায় জড়িয়ে দেয়, অনেক সন্দেহযুক্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এমন ভাবনাগুলোকে একত্রে করেই আমার আজকের কবিতা, আশা করছি যথারীতি আপনাদের কাছে কবিতাটি ভালো লাগবে। চলুন পড়ে দেখি-

trilemedia-children-5833685.jpg

মাঝে মাঝে মনে হয়
সবটাই ছিলো ভুল,
শূন্যতার আড়ালে সাজানো
পুরোটাই ছিলো নকল।

মাঝে মাঝে মনে হয়
সবটাই ছিলো অভিনয়,
মুখোশের আড়ালে গোছানো
পুরোটাই জাদুর মহাশয়।

মাঝে মাঝে মনে হয়
সবটাই ছিলো ধোঁকা,
প্রচ্ছদের আড়ালে সুবিন্যস্ত
পুরোটাই সুনিপুণ খেলা।

মাঝে মাঝে মনে হয়
সবটাই ছিলো আবরণ,
পর্দার আড়ালে প্রতিচ্ছায়া
পুরোটাই মায়ার মরীচিকা।

সংশয়ের আড়ালে থাকা সন্দেহ
সবটাই হালের ধূম্রজাল,
কল্পনায় ভেসে থাকা মোহ
পুরোটাই কালের ইন্দ্রজাল।

Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png