আবেগের কবিতা || স্রোতের বিপরীতে দাঁড়িয়ে || Original Poetry by @hafizullah
হ্যালো বন্ধুরা,
সময়ের অসম স্রোতে
ভেসে যাচ্ছি আমরা,
সমরের অসম লড়াইয়ে
হারিয়ে যাচ্ছি আমরা।
মানবতা যেখানে বিপন্ন
ভালোবাসা সেখানে ভীষণ কলুষিত,
প্রতিযোগিতা যেখানে চলন্ত
নিষ্ঠুরতা সেখানে ভীষণ কলঙ্কিত।
স্বার্থের অসম স্রোতে
এগিয়ে যাচ্ছি আমরা,
লজ্জার অসম লড়াইয়ে
বিব্রত হচ্ছি আমরা।
উদ্দেশ্য যেখানে উজ্জ্বল
মানসিকতা সেখানে ভীষণ বিবর্ণ,
দৃষ্টিভঙ্গি যেখানে বিকল
বিশৃঙ্খল সেখানে ভীষণ পরিপূর্ণ।
তবুও হৃদয় খোঁজে চঞ্চলতা
স্রোতের বিপরীতে দাঁড়িয়ে,
তবুও মানবতা খোঁজে নির্ভরতা
স্বার্থের বিপরীতে দাঁড়িয়ে।
Image taken from Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।



| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




