প্রেমের কবিতা- মায়াবিনী।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ০৬ এপ্রিল,রবিবার, ২০২৪ খ্রিঃ



কভার ফটো


1000039512.png

Source: Pixabay



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আজ আমি আমার স্বরচিত একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। ছোটবেলা থেকেই কবিতা লিখতে আমার বেশ ভালই লাগে। আমার ভিন্ন ধর্মী কবিতা লিখতে বেশ ভালো লাগে। আজকে একটি প্রেমের কবিতা আপনাদের সাথে শেয়ার করব। কবিতাটি সম্পূর্ণ মেয়ে কেন্দ্রিক কবিতা। আমার লেখা সেই কবিতাটি আপনাদের সাথে শেয়ার করবো।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।



মায়াবিনী

শ্রাবণের ধারা যখন পরে ধরার মাঝে,
তোমার নুপুরের শব্দ আমার কানে বাজে।
তোমার চোখে চোখ পড়তেই, হয়ে যায় দিশাহীন।
চারিদিকে যায় দেখি হয়ে যায় রঙিন।


এত কিসের নেশা তোমার চোখে?
মায়া পূর্ণ ওই হাসি যে,
ঘায়েল করে আমাকে।
আমি পড়ে থাকি শুধু তোমার মায়াতে।

তোমার রুপের আগুন আমায়,
জ্বালিয়ে দিয়ে যায়।
ছারখার আমি নিঃস্ব প্রায়ই তোমার হতে চাই!
শুধু তোমায় চাই।

তুমি কে মায়াবিনী ?
এত সৌন্দর্য বহর তুমি পেয়েছো কোথায়!
কোথাও কেউ নেই তোমার তুলনায়।
স্নিগ্ধ তুমি মায়াবিনী।

চারিদিকের বিষণ্ণতা আমাকে যখন পোড়ায়।
তোমার ওই স্নিগ্ধ হাসিতে আমার প্রাণ জুড়ায়।
কি যে মধুর শান্তি আমার, মেলে তোমার কাছে।
সুখের পাহাড় খুঁজে পাই, আমি তোমার মাঝে।

স্বপ্নের রানী তুমি,
তুমি সুহাসিনী।
তোমার প্রেমেই মোহিত আমি।
তুমি এক মায়াবিনী।



কবির অনূভুতি

পৃথিবীতে প্রত্যেকটি মানুষের প্রিয় মানুষ রয়েছেন। প্রতিটি মানুষ তার প্রিয় মানুষ কে অসম্ভব ভালোবাসে। প্রিয় মানুষের সাথে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখে। প্রিয় মানুষ মানে যেন এক টুকরো শান্তি। পৃথিবীর সমস্ত সৌন্দর্যে তার প্রিয় মানুষকেই দেখতে পাই। প্রতিটি ছেলে তার প্রিয় মানুষকে জগতের সবথেকে সুন্দর নারী হিসেবে কল্পনা করে। প্রতিটি পুরুষের জীবনে তার প্রিয় মানুষ শান্তির উৎস। প্রিয় মানুষের সবকিছুই যেন ভালো লাগে। প্রিয় মানুষ মানে তার কাছে সে সর্বশ্রেষ্ঠ।



পোস্টের বিবরণ

পোস্ট ধরন: কবিতা
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
লোকেশন: কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif





Sort:  
 last year 

সুন্দর সুন্দর কবিতা গুলো লিখলে এবং কবিতা গুলো পড়লে আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। কারণ আমি কবিতা লিখতে এবং পড়তে দুটোই অনেক বেশি ভালোবাসি। বিভিন্ন টপিক নিয়ে যদি সুন্দর করে কবিতা লেখা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে। আপনার লেখা আজকের কবিতাটা যতই পড়ছিলাম, আমার কাছে তো ততই খুব ভালো লাগছিল।

 last year 

কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

প্রিয় মানুষকে নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন আপু। এই ধরনের কবিতা গুলো পড়তে খুবই ভালো লাগে। আপনি আজকে খুব সুন্দর ভাবে প্রত্যেকটা লাইন সাজিয়ে গুছিয়ে লিখেছেন। ভালো লাগলো আপনার লেখা কবিতা পড়ে। কবিতার নামটাও খুব সুন্দর দিয়েছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।

 last year 

কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

বাহ! আপনি তো দারুণ কবিতা লিখেছেন। কবিতার কথাগুলো দারুণ লাগলো পড়ে।

স্বপ্নের রানী তুমি,
তুমি সুহাসিনী।

সুহাসিনীর হাসিতে মুগ্ধ আমি।

 last year 

চেষ্টা করেছিলাম একটু ভিন্ন ধরনের কবিতা লেখার। কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ।

কে সে সুহাসিনী?
যার হাসিতে মুগ্ধ আপনি?

 last year 

বাহ! আপনি কিভাবে পারলেন এত সুন্দর কবিতা লিখতে।
যাইহোক যেভাবে আপনি আজকের এই প্রেমের কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুব ভালই লাগছে৷ একই সাথে এই কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে যেরকম সুন্দর একটি কবিতা পড়তে পারলাম এখানে কবিতার লাইনের সামজ্ঞস্যতা আপনি খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন।

 last year 

কবিতা কি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাইয়া। আপনার চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া।

 last year 

অনেক দারুন একটি প্রেমের কবিতা লিখেছেন। প্রেমের কবিতা পড়তে কার না ভালো লাগে বলুন। এত দারুন দারুন কবিতা পড়লে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আপনার লেখা কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে। কবিতার প্রত্যেকটি লাইন সন্ধ্যের সাথে তাল মিলিয়ে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

 last year 

সেইটাই আপু,প্রেমের কবিতা কার না ভালো লাগে। সকলেই প্রেমের কবিতা পছন্দ করে। কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগবে। আপনাকে ধন্যবাদ আপু।

 11 months ago (edited)

অনেক সুন্দর একটি কবিতা লিখেছ পড়ে মুগ্ধ হয়ে গেলাম। এটা সত্যি প্রতিটি পুরুষের কাছে তার শখের নারী পৃথিবীর সবথেকে সুন্দরতম ব্যক্তি। কোন পুরুষ নারীর কাছে টাকা চায় না, সে শুধু চায় একটু যত্ন আর ভালোবাসা। প্রিয়তমার মুখের হাসি পুরুষের কাছে সব থেকে দামি। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.059
BTC 66905.69
ETH 2022.98
USDT 1.00
SBD 0.49