আকাঙ্ক্ষা

in #poem8 years ago

তোমাকে দেখেছি আজ এই ক্ষনে!
তবু যেন ছিলে সততই মনে,
বৃষ্টির বাতাসে সেই মায়া ধুনে
ভিজিয়ে ছিলে তুমি আপন রঙে।
.
নিশার স্বপন ভাঙি জেগে ওঠি,
লক্ষ্যের সোপানে এগিয়ে পা রাখি,
মন আর মাথার দ্বন্দ্বে পড়েছি
আমি যোগ্য নাকি তুমি উপযুক্ত।
.
অদৃশ্য ইশারায় চলেছি আমি,
কিছু না জানি শুধু গন্তব্য তুমি।
মাহেন্দ্রক্ষণে দেখা হবে যেদিন,
পাবে কি আমায় চিনতে সেদিন?

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.066
BTC 70849.63
ETH 2185.08
USDT 1.00
SBD 0.50