নিশিরাতের ডাক

1000301332.jpg

​পুরনো সেই ভাঙা ভিটে, শ্যাওলা ধরা দেওয়াল,
বাতাস বয় থমথমে আজ, শব্দ করে শেয়াল।
জানলাগুলো ভাঙাচোরা, ঝুলে আছে খিল,
আকাশ জুড়ে উড়ছে যেন একলা কালো চিল।
​ঝিরঝিরে ওই হাওয়ার তোড়ে কপাট নড়ে ওঠে,
অন্ধকারে কার ছায়াটা বারান্দাতে লোটে?
পায়ের শব্দ শোনা যায় ওই সিঁড়ির ধাপে ধাপে,
ভয়ে বুকের ভেতরটা আজ দুরুদুরু কাঁপে।
​কেউ নেই তবু ঘরের কোণে পিয়ানো বাজে সুরে,
অতীত দিনের কান্না যেন বেড়ায় ঘুরে ঘুরে।
শিউরে ওঠে শরীর আমার, হিমশীতল এক হাত—
কাঁধের ওপর রাখল কে গো? কাটবে না এই রাত!
​মিটিমিটি প্রদীপটা ওই নিভে গেল শেষে,
অদৃশ্য সেই ছায়াগুলো আমায় নিল ঘেষে।
ডাকছে আমায় ফিসফিসিয়ে, "আয় রে আমাদের কাছে—"
বুঝতে পারি জ্যান্ত মানুষ আর কি কেউ সেখানে আছে?

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67898.99
ETH 1956.90
USDT 1.00
SBD 0.39