গদ্য কবিতা: "গ্রামীন বৈচিত্র্যতা"

in আমার বাংলা ব্লগyesterday

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আপনাদের সঙ্গে আমি নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।


IMG_20260404_200155.jpg

কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি গদ্য কবিতা নিয়ে।

আজকের কবিতাটি লেখা হয়েছে গ্রামীণ বৈচিত্র্যকে নিয়ে।যেখানে এক একটি মানুষের জীবন ধারা ও উপলব্ধি একেকরকম।তো সেই অনুভূতি নিয়েই লিখে ফেললাম কয়েক লাইনের একটি গদ্য কবিতা।যদিও এগুলো আমি প্রথম চেষ্টা করছি লেখার।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাখানি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

গদ্য কবিতা: "গ্রামীন বৈচিত্র্যতা"


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ছোট্ট গণ্ডির মধ্যে আবদ্ধ এই জীবনগুলি।পরিবেশ, প্রকৃতির অপরূপ লালনে এদের কর্মগুলি ফুটে ওঠে হাসিমুখে।পরিস্রোতের জোয়ারে ভাসে এদের চিন্তন আর ভাবনাগুলো।এক বিশেষ ধারায় রূপান্তরিত তরলের মতোই অববাহিকায় বয়ে চলে জীবনের অর্থগুলি।যেন খেলা করে খোলা আকাশের নিচে সহজ আর সরলতার গতিপথে।গন্ডির পরম্পরায় যেন সবটুকু সুখের রসদ এনে দিতে পারে আলাদা আলাদা কর্মের মাঝ দিয়ে।মাটিই আসল ভালোবাসা,মাটির গন্ধে মিশে যায় তাদের কর্মের মিলন।আর গাঁয়ের ঘাম মিলিয়ে যায় গোধূলি বাতাসের ক্ষুধার্ত শরীরে।একফালি চাঁদ উঁকি দেয় স্বপ্নের পথে,যে স্বপ্ন উদ্দেশ্যহীন গন্তব্যের সাক্ষী।এরই নাম গ্রামীন বৈচিত্র্যতা, যেখানে বাউল,সাধক,গাছি আর গ্রামীন রমনীদের কর্মের বহিঃপ্রকাশ।।


আশা করি আমার আজকের কবিতাখানি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 67332.11
ETH 2060.99
USDT 1.00
SBD 0.48