"একটি ছবি যখন কথা বলে-(১)"

in আমার বাংলা ব্লগyesterday

নমস্কার

প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি @green015 ভারত থেকে। আজ তোমাদের সামনে নতুন একটি অনুভূতিমূলক পোস্ট নিয়ে হাজির হয়েছি।


প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট লিখতে পছন্দ করি।যেহেতু এই ছবিটি আমি বাংলা ডিপার্টমেন্ট থেকে সংগ্রহ করেছি।তো একটি ছবির দ্বারা অনেক কিছুই বোঝানো সম্ভব আমার ধারনায়।যেটা একজন শিল্পী খুব ভালোভাবে বোঝাতে সক্ষম হয় তার রং-তুলি দিয়ে নীরবতাকে সম্মুখে আনতে বা মনের গভীরতাকে ফুটিয়ে তুলতে আঁকিবুকির মধ্যে।তেমনই একটি মিষ্টি ছবি এটি,যেখানে ভালোবাসার মানুষটি তার প্রিয়জনের কতটা খেয়াল রাখছে!তো আমি আমার চিন্তা থেকে কয়েক লাইন লিখে ফেললাম---

IMG_20260329_131042.jpg

"একটি ছবি যখন কথা বলে-(১)"

একটি ছবি হয়ে উঠতে পারে কবিতা
একটি ছবি হয়ে উঠতে পারে কাব্যের ঝুলি,
একটি ছবি হয়ে উঠতে পারে জীবন্ত গল্প
একটি ছবি হয়ে উঠতে পারে সকাল থেকে সন্ধ্যার গোধূলি।
একটি ছবি হয়ে উঠতে পারে জোরালো প্রমাণ
একটি ছবি হয়ে উঠতে পারে স্বপ্ন পূরণের লক্ষ্য,
একটি ছবি হয়ে উঠতে পারে মুখের হাসি
একটি ছবি হয়ে উঠতে পারে চলার পথের শেষ গন্তব্য।
একটি ছবি হয়ে উঠতে পারে অপরাধীর রঙিন হাত
একটি ছবি হয়ে উঠতে পারে না বলা কথার সাক্ষী,
একটি ছবি হয়ে উঠতে পারে নীরব মনের হাহাকার
একটি ছবি হয়ে উঠতে পারে গভীর আবেগের রং-তুলি।
একটি ছবি হয়ে উঠতে পারে বিস্ফোরণ
একটি ছবি হয়ে উঠতে পারে প্রতিবাদের মিছিল
একটি ছবি হয়ে উঠতে পারে ধারালো আর তীব্র অগ্নি
একটি ছবি হয়ে উঠতে পারে ভালোবাসার প্রতীক।
একটি ছবি হয়ে উঠতে পারে জমানো স্মৃতির বই
একটি ছবি হয়ে উঠতে পারে গল্পের কিংবদন্তি,
একটি ছবি হয়ে উঠতে পারে সাজানো গোলাপ বাগিচা
একটি ছবি হয়ে উঠতে পারে বসন্তের আগমনী বার্তা
আর খাঁ খাঁ করা গ্রীষ্মের দুপুর শেষে শীতল নীরবতা।।


আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.059
BTC 67276.05
ETH 2041.19
USDT 1.00
SBD 0.48