স্বরচিত কবিতা: "স্পর্ধিত ভাষা"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আপনাদের সঙ্গে আমি নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।
@green015
নতুন পরিবেশের ধারালো নিয়ম
কারো অগ্নিবান শব্দে,,
ঝাঁঝালো করে দেয় আমার নরম হৃদয়কে।
সেই খোলা অনুভূতির দরজা
রুদ্ধ হয়ে যায় দম বন্ধের মতো,,
মন দাবী করে জোরালোভাবে
কিন্তু সেটা আটকে থাকে মনের মাঝে
ওষ্ঠাধরের মাঝে বোবা কান্নার মতো।
উপরের স্তর কোমলতায় ছুঁয়ে গেলেও
ভিতরের খোলস শক্ত আবরনে আবৃত,,
নানা কৌতূহল মনে বাসা বাঁধে
প্রশ্নের ঝুঁড়ি মাথায় উঁকি মারে।
কিন্তু অবান্তরের খাতায় নাম লেখে সেটা
বিরক্তির কারন হয়ে ওঠে কখনো সখনো,,
চড়া রাগগুলি প্রকাশ পায় অবদমিতভাবে
আমি ঠিক বুঝে যাই সেই স্পর্ধিত ভাষাকে।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে একটি নতুন পরিস্থিতিকে নিয়ে।যে পরিস্থিতিতে নিজেকে আবদ্ধ করে নিতে হয়, খাপ খাইয়ে নিতে হয় না চাইলেও।তো সেই অনুভূতি নিয়েই লিখে ফেললাম একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
স্পর্ধিত ভাষা
কারো অগ্নিবান শব্দে,,
ঝাঁঝালো করে দেয় আমার নরম হৃদয়কে।
সেই খোলা অনুভূতির দরজা
রুদ্ধ হয়ে যায় দম বন্ধের মতো,,
মন দাবী করে জোরালোভাবে
কিন্তু সেটা আটকে থাকে মনের মাঝে
ওষ্ঠাধরের মাঝে বোবা কান্নার মতো।
উপরের স্তর কোমলতায় ছুঁয়ে গেলেও
ভিতরের খোলস শক্ত আবরনে আবৃত,,
নানা কৌতূহল মনে বাসা বাঁধে
প্রশ্নের ঝুঁড়ি মাথায় উঁকি মারে।
কিন্তু অবান্তরের খাতায় নাম লেখে সেটা
বিরক্তির কারন হয়ে ওঠে কখনো সখনো,,
চড়া রাগগুলি প্রকাশ পায় অবদমিতভাবে
আমি ঠিক বুঝে যাই সেই স্পর্ধিত ভাষাকে।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।


