অনু কবিতা :-ভিন্ন ভিন্ন অনু কবিতা।
ক্যানভা দিয়ে তৈরি,
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা কয়েকটা অনু কবিতা শেয়ার করব। এর আগে আমি কখনো কবিতা লেখার চেষ্টা করিনি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার পর থেকে এখন প্রতিনিয়ত কবিতা লেখার চেষ্টা করি। আমি আশা করি আস্তে আস্তে খুব সুন্দর সুন্দর কবিতা আপনাদের মাঝে লিখে শেয়ার করার চেষ্টা করছি।
আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর এবং চমৎকার তিনটি অনু কবিতা লিখেছি। আমি চেষ্টা করি সব সময় সুন্দর সুন্দর এবং শিক্ষনীয় অনু কবিতা লেখতে। যেমন ছোট ছোট অনু কবিতা গুলো লিখতে ভালো লাগে তেমনি পড়তেও কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু লিখতে এবং পড়তে অনু কবিতা অনেক পছন্দ করি। তাই আজকে আমি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতাগুলো লিখলাম। আর আমার এই অনু কবিতাগুলো পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কারণ আমি প্রতিটা অনু কবিতার মধ্যে মনের অনুভূতি এবং সুন্দর মনের ভাব প্রকাশ করেছি।
অনু কবিতা :: ভিন্ন ভিন্ন অনু কবিতা।
১
সময়ের মূল্য মানুষের
জীবনে অমূল্য সম্পদ।
সময় নদীর স্রোতের মতো
কারো জন্য থেমে থাকে না।
যে মানুষ জীবনের সময়কে মানে
সেই কখনো হেরে যায় না ।
আর অলসতা যদি মনে আসে
সেই পাইনা কোন সফলতা।
২
মিথ্যার পথে পায় না
কেউ আলোর পথ।
সত্যের পথে থাকে জয়
এবং সফলতা পাওয়া যায়।
সততা যার জীবন জুড়ে
সেই করতে পারে জীবনটা সুন্দর।
জীবনে কষ্ট আসলেও মাথা
উঁচু থাকে সবসময় সম্মানের।
৩
জীবনের ছোট কাজকে
তুচ্ছ করো না কেউ।
বড় হতে গেলে বুঝতে হবে
জীবনে ওটাই শুরু।
এক ফোটা জল করে
করে হয় বিশাল সাগর।
তাইতো ছোট কাজ থেকে শুরু করে
হয় বড় কাজ এবং স্বপ্ন পূরণ।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।




https://x.com/i/status/2029873779992842565