অনু কবিতা:- ভিন্ন ভিন্ন কিছু অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 months ago

IMG_20250702_151741.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা কয়েকটা অনু কবিতা শেয়ার করব। এর আগে আমি কখনো কবিতা লেখার চেষ্টা করিনি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার পর থেকে এখন প্রতিনিয়ত কবিতা লেখার চেষ্টা করি। আমি আশা করি আস্তে আস্তে খুব সুন্দর সুন্দর কবিতা আপনাদের মাঝে লিখে শেয়ার করার চেষ্টা করছি।

আজকে আমি ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে চেষ্টা করেছি কিছু অনু কবিতা লিখতে। আমার লিখা অনু কবিতা গুলো আপনারা পড়ে আশা করি ভালো লাগবে। কারণ অনু কবিতার মাঝে নিজের সুন্দর অনুভূতিগুলো প্রকাশ করা যায়। তাই আজকে আমি পাঁচটি অনু কবিতার মধ্যে আলাদা আলাদা অনুভূতি প্রকাশ করেছি । আর ছোট ছোট অনুভূতিগুলো অনু কবিতার মধ্যে সুন্দর করে উপস্থাপনা করা যায়। আর বর্তমানে কিন্তু কমবেশি সবাই কিন্তু সুন্দর সুন্দর অনু কবিতা লেখে। আর এই কবিতাগুলো পড়ে আমি নিজেও কবিতা লেখার চেষ্টা করি। চেষ্টা করেছি প্রতিটি অনু কবিতার মধ্যে আলাদা অনুভূতি প্রকাশ করে আপনাদের মাঝে শেয়ার করতে। তাই আজকে আমি ভিন্ন ভিন্ন পাঁচটি অনু কবিতা লিখে শেয়ার করলাম।

অনু কবিতা :: ভিন্ন ভিন্ন কিছু অনু কবিতা।

সময় মানুষের অনেক কিছু
বদলে দেয় কারণে-অকারণে ।
সময় হারিয়ে মানুষ
বুঝতে পারে জীবনের গতি।

তবুও কিছু স্মৃতি হৃদয়ের
গভীরে থাকে উঁকি দেই মনে।
কিছু অনুভূতি থেকে যায়
নিরব সাক্ষী হয়ে জীবনে।

জীবন মানে লড়াই
জীবন মানে সামনে এগিয়ে যাওয়া।
আর লড়াই এবং সংগ্রাম
মানুষকে করে ক্লান্তি ঘুরে যায় জীবন।

তবুও মানুষ বাঁচতে
চাই হাল ছাড়ে না জীবনে।
তার হাসিতে লুকিয়ে থাকে
জীবনের বিজয়ের গল্প।

সব ব্যথা মনের প্রকাশ
করা যায় না জীবনে।
কিছু কষ্ট নিরবে মানুষকে
বড় করে তুলে ক্ষণে ক্ষণে।

আর নীরব শক্তিতে খুঁজে
পাই নিজের জীবনের খুঁটি।
যেখানে খুঁজে পাওয়া যায়
সংগ্রাম এবং জীবনের নতুন কিছু।


লোকে যখন বলে
এইসব কাজ অসম্ভব।
তখন যদি নিজে নিজে
খোঁজে সফলতার সম্ভাবনা।

কারণ সফল মানুষ জানে
সফলতা কিভাবে আনবে।
অসম্ভব শব্দটাই হচ্ছে
অলস লোকের অজুহাত।

যে পড়ে যায় সেই
মানুষ উঠে দাঁড়ায়।
চুপচাপ মানুষ আবার
কিন্তু সামনে এগিয়ে যায়।

চিৎকার করে নয়
সফলতা বুদ্ধি দিয়ে আনতে হয়।
নিরব পরিশ্রমে মানুষ
ইতিহাস লেখে জীবনে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 months ago 

IMG_20251230_094559.jpg

 2 months ago 

ভাই আপনি দারুন দারুন কিছু অনু কবিতা আমাদের মাঝে উপস্থাপন করছেন।আপনার লেখা কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো।খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.042
BTC 67608.07
ETH 1952.11
USDT 1.00
SBD 0.38